বেনাপোলে সিমান্ত থেকে ১২পিস স্বর্ণেরবার সহ পাচারকারী আটক 

বেনাপোলে সিমান্ত থেকে ১২পিস স্বর্ণেরবার সহ পাচারকারী আটক 
মোঃ মাসুদুর রহমান শেখ ,বেনাপোলঃ যশোরের বেনাপোল সীমান্ত থেকে ১২পিস স্বর্ণেরবার (ওজন ২কেজি ৩শ” ৯৫ গ্রাম) স্বর্ণেরার সহ কামরুল হাসান (২০) নামে এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
শুক্রবার (১০ ডিসেম্বর) বিকালে সীমান্তের
পুটখালী মসজিদ বাড়ি পোস্ট এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক কামরুল বেনাপোল পোর্ট থানার পুটখালী উত্তর পাড়া গ্রামের কুদ্দুস আলীর ছেলে।
বিজিবি জানায়, গোপন খবরে জানা যায়, পাচারকারীরা ভারতে বিপুল পরিমাণ সোনার বার পাচার করছে। এমন সংবাদে, খুলনা ২১ বিজিবি অধিনস্থ পুটখালী বিওপির সদস্যরা সেখানে অভিযান চালিয়ে ১২ পিস স্বর্ণেরবারসহ তাকে আটক করে।
আটককৃত সোনার বারের আনুমানিক সিজার মূল্য এক কোটি তেষট্টি লক্ষ তেত্রিশ হাজার নয় শত টাকা।
খুলনা ২১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মনজুর ই-এলাহ জানান, আটক আসামির বিরুদ্ধে স্বর্ন পাচার আইনে মামলা দিয়ে তাকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।