মেহেরপুরে সাজাপ্রাপ্ত পলাতক আসামী কারাগারে

মেহের আমজাদ,মেহেরপুর: ৬ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামী আশরাফুল আলম জামিন নিতে আদালতে হাজির হলে আদালত তাকে কারাগারে পাঠিয়েছে।

গতকাল রবিবার মেহেরপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিট্রেট আদালতের বিচারক মোঃ শাহীন রেজা আশরাফুলকে কারাগারে পাঠাবার নির্দেশ দেন। আশরাফুল শহরের ওয়াপদা পাড়ার নজরুল ইসলামের ছেলে।

এর আগে গাঁজা রাখার অভিযোগে একই আদালত তাকে ৬ মাসের সশ্রম কারাদন্ড এবং ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১ মাসের কারাদন্ড দেন। সেই থেকে আশরাফুল পলাতক ছিল।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।