× Banner
সর্বশেষ
এসএসসি ও সমমানের পরীক্ষা নিয়ে জরুরি ব্রিফিং ডেকেছেন শিক্ষামন্ত্রী বাংলাদেশ একটি নতুন গণতান্ত্রিক অভিযাত্রায় অগ্রসর হচ্ছে – পররাষ্ট্র প্রতিমন্ত্রী শিক্ষার গুণগতমান নিশ্চিত করার পাশাপাশি দক্ষতাভিত্তিক শিক্ষা বিস্তারে জোর দিতে হবে – প্রতিমন্ত্রী আসন্ন ঈদুল আজহায় নতুন বাসভাড়া কার্যকর হবে – প্রধানমন্ত্রীর উপদেষ্টা এক রাতে ৭ জনকে গলা কেটে হত্যা নওগাঁ ও কক্সবাজারে জাতীয় ক্যান্সার হাসপাতালের উপ-পরিচালককে কুপিয়ে জখম, ৫ জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব শিক্ষামন্ত্রীর নির্দেশে কড়া ব্যবস্থাপনায় সাতক্ষীরায় এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত সেনেগালে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের তথ্য শেয়ার করলেন প্রতিমন্ত্রী রামেক হাসপাতালে হেনস্তার প্রতিবাদে ২৪ ঘণ্টার কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা জাতীয় পর্যায়ে যথাযোগ্য মর্যাদায় রবীন্দ্র ও নজরুল জন্মবার্ষিকী উদ্‌যাপন উপলক্ষ্যে গৃহীত কর্মসূচি

মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোল

বেনাপোলে বিজিবির অভিযানে ৪৩ কেজি গাঁজাসহ এক মাদক কারবারি আটক

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫
গাঁজাসহ এক মাদক কারবারি আটক

যশোরের  বেনাপোল পোর্টথানার  ঘিবা সীমান্তে অভিযান পরিচালনা করে ভারতীয় ৪৩ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি।
আটক আসামি হলেন,বেনাপোল পোর্টথানার রঘুনাথপুর গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে জাহাঙ্গীর আলম বাবু(২৯)।
বুধবার ( ২৪ ডিসেম্বর ২০২৫) রাত ১১ টার সময় যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর ঘিবা বিওপির  নিয়মিত টহলদল সীমান্তে টহলরত অবস্থায় ২নং ঘিবা গ্রামের কাঁচা রাস্তার মধ্যে দিয়ে একজন ব্যক্তি মাথায় বস্তা নিয়ে হেঁটে যাওয়ার সময় তাকে টহল দল জিজ্ঞাসাবাদ করলে কথাবার্তায় অসংগতি পরিলক্ষিত হওয়ায় তার মাথার বস্তা তল্লাশী করা হয়।
পরবর্তীতে টহলদল উক্ত ব্যক্তির নিকট হতে ৪৩ কেজি গাঁজা এবং ১ টি মোবাইল উদ্ধার করে।
আটককৃত গাঁজাসহ মোবাইল এর সর্বমোট সিজার মূল্য ১,৬০,৫০০/- (এক লক্ষ ষাট হাজার পাঁচশত) টাকা।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য ও চোরাচালানী মালামালসহ পাচার চক্র আটকের নিমিত্তে বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও  অভিযান কার্যক্রম অব্যাহত রয়েছে।
এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য এবং বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে।
সীমান্তে বিজিবির এ ধরনের অভিযান কার্যক্রম সবসময়ই অব্যাহত থাকবে।এবং আটককৃত আসামীর বিরুদ্ধে মামলা দায়েরের মাধ্যমে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান বিজিবি কর্মকর্তা।


এ ক্যটাগরির আরো খবর..