× Banner
সর্বশেষ
ডাবের দাম কম দেয়ার প্রতিবাদ করায় বিক্রেতাকে ‘চোখ উপড়ে ফেলা’র হুমকি সার্জেন্টের বিরুদ্ধে এলজিইডির উন্নয়ন কার্যক্রমে গতি আনতে সমন্বিত পরিকল্পনার ওপর জোর দেওয়ার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর প্রথম সরকারি সফরে সৌদি গেলেন ধর্মমন্ত্রী কায়কোবাদ সরকারি সংসদীয় দলের সভা অনুষ্ঠিত স্পিকারের সহধর্মিণীর মৃত্যুতে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর শোক শিবচরের পাঁচ্চরে হাইওয়ের বাসস্ট্যান্ডে ভাড়া নিয়ে দ্বন্দ্বে একজন গুলিবিদ্ধ  মাদারীপুরে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু: হত্যা নাকি আত্মহত্যা? পুলিশের পূর্বের ঐতিহ্যমণ্ডিত পোশাকে পরিবর্তন করা হবে -স্বরাষ্ট্রমন্ত্রী চিকিৎসকের নেতিবাচক প্রভাব জাতি ধ্বংসের মুখে পড়বে -স্বাস্থ্যমন্ত্রী স্পিকারের স্ত্রীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোল

বেনাপোলে বাহাদুরপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মুকুল গ্রেফতার

Kishori
হালনাগাদ: শনিবার, ১৬ আগস্ট, ২০২৫
বেনাপোলে বাহাদুরপুর ইউনিয়ন

বেনাপোল পোর্টথানার বাহাদুরপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মুকুল হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার(১৫ আগস্ট) রাত ১০ টার দিকে পোর্টথানা পুলিশ তাকে গ্রেফতার করে।
বেনাপোল পোর্ট পুলিশের ভারপ্রাপ্তকর্তা(ওসি) রাসেল মিয়া জানান, তাদের কাছে গোঁপন খবর আসে নাশকতামুলক কাজের উদ্দেশ্যে কয়েকজন বৈঠক করছে।  পরে অভিযান চালিয়ে বাহাদুরপুর গ্রাম থেকে মুকুল হোসেন নামে একজনকে গ্রেফতার করা হয়। এর আগে পুলিশের অভিযানের খবর পেয়ে অনান্যরা পালিয়ে যায়। গ্রেফতারকৃত আসামী বাহাদুরপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি বলে জানা গেছে। তার বিরুদ্ধে মামলা দিয়ে শনিবার দুপুরে  যশোর আদালতে সোপর্দ করা হয়েছে।
এদিকে স্থানীয় সুত্র বলছে, ১৫ আগস্ট বঙ্গবন্ধু  শেখ মুজিবুর রহমানে শাহাদৎ বার্ষিকী উপলক্ষ্যে ছাত্রলীগ নেতা মুকুল গ্রামে আলোচনা সভা করার উদ্দেশ্যে খিচুড়ি আয়োজন করে।
সেখানে আ,লীগের বেশ কিছু মানুষের সমাগম ঘটে। পুলিশ খবর পেয়ে মুকুলকে গ্রেফতার করে। মুকুল যশোর ১ আসন শার্শার সংসদ শেখ আফিল উদ্দীনের  অনুসারি ও সাবেক শার্শা উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক আকুল হোসেনের ছোট ভাই।


এ ক্যটাগরির আরো খবর..