মোঃ মাসুদুর রহমান শেখ,বেনাপোল- যশোর মহাসড়কের আমড়াখালি চেকপোস্ট থেকে ২২ লাখ ৪৬ হাজার ভারতীয় রুপি ও ৩ হাজার ইউএস ডলারসহ মোজাম্মেল হোসেন (৪৫) নামে একজনকে আটক করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।
রোববার (০২ মার্চ) বিকেল ৫টায় বিজিবি’র ৪৯ ব্যাটালিয়নের সদস্যরা তাকে আটক করেন। আটক আসামি ফতুল্লা থানাধীন মাজদাই গ্রামের আব্দুর রহিমের ছেলে।
বিজিবি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল থেকে ছেড়ে আসা সৌদিয়া পরিবহন একটি বাস তল্লাশি করেন বিজিবির সদস্যরা। এ সময় মোজাম্মেল হোসেনের কাছ থেকে ভারতীয় ২২ লাখ ৪৬ হাজার রুপি ও ৩ হাজার ইউএস ডলার পাওয়া যায়। পরে মুদ্রা পাচারের মামলায় তাকে আটক করা হয়।
আমড়াখালি বিজিবি চেকপোস্ট কমান্ডার নায়েব সুবেদার শাহীন আলম বিষয়টি নিশ্চিত করে জানান, আটক আসামির বিরুদ্ধে মুদ্রা পাচার আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দের প্রক্রিয়া চলছে।
এ ক্যটাগরির আরো খবর..