× Banner
সর্বশেষ
ইরান-যুক্তরাষ্ট্র কূটনৈতিক যোগাযোগের খবরে কমেছে তেলের দাম ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি ৫০% কমানোর অঙ্গীকার বাংলাদেশের ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়ার আশঙ্কা, ১৭ জেলার নদীবন্দরে সতর্কতা আজ ৪ শ্রাবণ মঙ্গলবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২১ জুলাই মঙ্গলবারের পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সততা চর্চায় উদ্বুদ্ধ করতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন পাইলট প্রকল্পে ৯৯ হাজার শিক্ষার্থী পাবেন বিনামূল্যের পাটের স্কুল ব্যাগ সরকারের ইশতেহারের সঙ্গে সামঞ্জস্য রেখে পরিবেশ মন্ত্রণালয়ের প্রকল্প পরিমার্জনের উদ্যোগ নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগে এনজিওদের এগিয়ে আসার আহ্বান জ্বালানিমন্ত্রীর ২০২৭ সালের হজে ব্যাকঅ্যাপ আবাসন ১% রাখার অনুরোধ বাংলাদেশের

বেনাপোলে দুদকের সাবেক ডিডির বিরুদ্ধে মামলা

admin
হালনাগাদ: বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০১৯

স্টাফ রিপোর্টার বেনাপোলঃ রাজস্ব ফাঁকি দিয়ে আমদানি পণ্যের চালান ছাড় করাতে বেনাপোল কাস্টমস কমিশনার মোহাম্মদ বেলাল হোসেন চৌধুরীকে হুমকি ও দুদক থেকে নোটিশ চুরি করে তথ্য পাল্টিয়ে বিভিন্ন দপ্তরে সরবরাহের অভিযোগে দুদকের সাবেক ডেপুটি ডিরেক্টর (ডিডি) আহসান আলীর বিরুদ্ধে মামলা হয়েছে।
বুধবার (২৫ সেপ্টেম্বর) দুপুর ১টায় কাস্টমস কমিশনারের পক্ষে বেনাপোল পোর্ট থানায় মামলাটি দায়ের করেন বেনাপোল কাস্টমসের সহকারী রাজস্ব কর্মকর্তা জিএম আশরাফুল আলম।
সংবাদ সম্মেলন করে কাস্টমস কর্তৃপক্ষ জানায়, দুদকের সাবেক ডেপুটি ডিরেক্টর (ডিডি) আহসান আলী অর্থ বিনিয়োগকারী প্রতিষ্ঠান রিতু এন্টারপ্রাইজ ও জেড এইচ করপোরেশনের নামে ৩১টি পণ্য চালানে দুই কোটি ২ লাখ ৩৪ হাজার ৭০৮ টাকা শুল্ক ফাঁকি দেওয়ার জন্য টেলিফোনে কমিশনারকে চাপ প্রয়োগ করেন। পরবর্তীতে গত বছরের ১৯ নভেম্বর তিনি সশরীরে কমিশনারের কক্ষে উপস্থিত হয়ে তাকে হুমকি দেন। বেনামি অভিযোগপত্র দুদক ও এনবিআরসহ বিভিন্ন দপ্তরে বিতরণ করেন।
আমদানি চালানে সুবিধা করতে না পেরে তিনি ভায়াগ্রা চোরাচালান চক্রের সঙ্গে যুক্ত হন। সম্প্রতি বেনাপোল বন্দর থেকে কাস্টমস কর্মকর্তারা দুই দফায় ভায়াগ্রার ২০০ কেজি ও আড়াই মেট্রিক টন ওজনের দুটি অবৈধ চালান আটকের সঙ্গে আহসান আলীর যোগসূত্রের বিষয়টি জানতে পারে। তার এ ধরনের কার্যক্রমের ফলে চলতি অর্থবছরে ৮০০ কোটি টাকার রাজস্ব ঘাটতি হয়েছে।
সম্প্রতি আহসান আলী দুদক থেকে নোটিশ চুরি করে জাল বানিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রচার করে কাস্টমস হাউজ ও কমিশনারের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছেন বলে সংবাদ সম্মেলনে জানায় কাস্টমস কর্তৃপক্ষ।
বেনাপোল পোর্ট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান মামলার বিষয়টি নিশ্চিত করেন।


এ ক্যটাগরির আরো খবর..