× Banner
সর্বশেষ
স্বাধীনতা দিবসের শিক্ষা নিয়ে দেশের কল্যাণে আত্মনিয়োগ করার আহবান প্রধানমন্ত্রীর স্বাধীনতার অপূর্ণ স্বপ্নগুলো পূরণ করতে হবে -রাষ্ট্রপতি কৃষিমন্ত্রীর সাথে রাশিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত ও পুলিশ সংস্কারে সুইজারল্যান্ডের সহযোগিতার আশ্বাস সম্প্রীতির বন্ধনে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান পার্বত্যমন্ত্রীর মোরেলগঞ্জ লতিফিয়া কামিল মাদ্রাসায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালন স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন আজ ২৫ মার্চ বুধবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৫ মার্চ বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ২৫ মার্চ কলঙ্কিত ও নৃশংসতম গণহত্যার দিন -প্রধানমন্ত্রী

মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোল

বেনাপোলে দীর্ঘ ১৭ বছর পর বিএনপি মনোনীত নুরুজ্জামান লিটন এর ধানের শীষের প্রচার মিছিল জন সমুদ্রে পরিণত 

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
ধানের শীষের প্রচার মিছিল

যশোরের বেনাপোলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির দীর্ঘ ১৭ বছর পর” উপজেলা  বিএনপির সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা একসঙ্গে নেচে গেয়ে,বিএনপি’র মনোনীত নুরুজ্জামান লিটন এর ধানের শীষ প্রতীকের  প্রচার মিছিল করেন।
বৃহস্পতিবার (২২শে জানুয়ারী ২০২৬) বিকাল সাড়ে ৩ টার সময় বেনাপোল স্থলবন্দর ও পৌর এলাকা জুড়ে যশোর–৮৫/১ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ধানের শীষের কান্ডারী আলহাজ্ব নুরুজ্জামান লিটনের নেতৃত্বে ধানের শীষ প্রতীকের পক্ষে প্রচার মিছিল শুরু হয়।
মিছিলটি বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ঘুরে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে হাজার হাজার নেতা কর্মীরা নিচে গিয়ে বিভিন্ন স্লোগানে ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট প্রার্থনা করেন এবং গণতন্ত্র ও উন্নয়নের বার্তা জনগণের মাঝে পৌঁছে দেন।
মিছিল শেষে যশোর ৮৫/১ (শার্শা) আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী  আলহাজ্ব নুরুজ্জামান লিটন গনমানুষের উদ্দেশ্যে বলেন,আমরা বেনাপোলে দীর্ঘ ১৭ বছর পর আজ ধানের শীষের প্রতীকের প্রচার মিছিল করলাম, তাই অনেক ভালো লাগছে , বিগত আওয়ামী লীগের সরকার যা করে গেছে, আমরা তা করব না,আমাদের নেতা তারেক রহমান কোন হিংসা হানাহানির রাজনীতি করে না, তিনি চান দেশের মানুষ যেনো শান্তিতে বসবাস করতে পারে,তাই      আমরা শার্শা উপজেলায় শান্তি চাই,আগামীতে সুন্দর বাংলাদেশ গড়তে হলে,সকলে একসঙ্গে  কাঁধ মিলিয়ে মানুষের দ্বারে দ্বারে যেয়ে ধানের শীষে ভোট দেওয়ার জন্য অনুরোধ করতে হবে।
এসময় ধানের শীষের প্রচার মিছিলে অংশগ্রহণ করেন, শার্শা উপজেলার বিএনপির সহযোগী সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা।


এ ক্যটাগরির আরো খবর..