বেনাপোলে গাঁজা সহ মাদক কারবারি আটক 

বেনাপোলে গাঁজা সহ মাদক কারবারি আটক 
মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোলঃ যশোরের বেনাপোল সীমান্ত থেকে ৫শ’ গ্রাম গাঁজা সহ
জুলফিকার আলী (৪৭) নামে এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাতে বেনাপোল পোর্ট থানার পুটখালী ইউনিয়ন পরিষদের সামনে থেকে তাকে আটক করা হয়।
আটক জুলফিকার বেনাপোল পোর্ট থানার উত্তর বারপোতা গ্রামের মৃত: আওলাদ মুন্সীর ছেলে।
পুলিশ জানায়, মাদক বেচাকেনার গোপন খবরে বেনাপোল পোর্ট থানার এসআই মোস্তাফিজুর রহমান সংগীয় ফোর্স নিয়ে  বেনাপোল পোর্ট থানাধীন বারপোতা গ্রামস্থ পুটখালী ইউনিয়ন পরিষদের সামনে পাকা রাস্তার উপর থেকে অভিযান চালিয়ে ৫শ’ গ্রাম গাঁজা সহ তাকে আটক করে।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান জানান, আটক আসামির নামে মাদক আইনে মামলা দিয়ে তাকে যশোর আদালতে পাঠানো হবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
সংবাদ প্রতিনিধি

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।