জয়পুরহাটের ৬ বছরের শিশুকে ধর্ষণ মানিক (৫৫)আলীর

জয়পুরহাটের ৬ বছরের শিশুকে ধর্ষণ মানিক (৫৫)আলীর

জয়পুরহাটের ৬ বছরের এক শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগে ইরো মানিক (৫৫) আলী নামে এক ব্যক্তির বিরুদ্ধে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেলে জয়পুরহাটের কালাই উপজেলার বাখড়া গ্রামে ৬ বছরের ওই শিশুকে ফুসলিয়ে নিজ বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণ করেন মানিক।

কালাই থানায় মামলা দায়েরের পর রাতেই অভিযুক্ত ইরো মানিক (৫৫) কে গ্রেপ্তার করা হয়।

ইরো মানিক কালাই উপজেলার বাখড়া গ্রামের মৃত ওসমান আলীর ছেলে।

এলাকাবাসী ও শিশুটির পারিবারিক সূত্রের বরাত দিয়ে কালাই থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম মালিক জানান, বৃহস্পতিবার বিকেলে ওই শিশুটি অন্য শিশুদের সঙ্গে খেলছিল। এ সময় ইরো মানিক ওই শিশুকে ফুসলিয়ে তার নিজ বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণ করেন। এসময় শিশুটির আর্তচিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে মানিক পালিয়ে যান। গুরুতর আহত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ব্যাপারে শিশুটির বাবা বাদী হয়ে রাতেই কালাই থানায় মামলা দায়ের করলে পুলিশ বাখড়া গ্রামে লুকিয়ে থাকা অবস্থায় ইরো মানিককে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।