× Banner
সর্বশেষ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক চলছে ভোজ্যতেলের সরবরাহ পরিস্থিতি স্বাভাবিকের পথে – বাণিজ্যমন্ত্রী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর সাথে বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ জামায়াত নেতাদের সঙ্গে তুরস্কের হুদা পার্টির ভাইস চেয়ারম্যানের সাক্ষাৎ স্পিকারের সঙ্গে আলজেরিয়ার রাষ্ট্রদূত সাক্ষাৎ গৌরনদীতে ওয়ার্ল্ড ফ্রিডম ডে পালিত ঢাকায় বিওয়াইডির সবচেয়ে বড় শোরুম উদ্বোধনের পাশাপাশি গাড়ি হস্তান্তর হাম ও হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ১০ শিশুর মৃত্যু বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে বাংলাদেশ প্রেস ইউনিটির মুক্ত সভা ব্র্যাক ব্যাংক টানা চার বছর সেকেন্ডারি মার্কেট ট্রেডিংয়ে শীর্ষ অবস্থান

ঈদের ছুটি শেষে বাড়ি ফেরার পর ডেঙ্গু প্রতিরোধে জরুরি কাজ

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০১৯

যাদের বাড়িতে মশা নিধনের স্প্রে আছে-

* একজন প্রাপ্তবয়স্ক সুস্থ ব্যক্তি ঘরের মূল দরজা খুলে ঘরে ঢুকবেন এবং দরজা জানালা বন্ধ অবস্থায় ঘরের আনাচে কানাচে, পর্দার পিছনে, খাটের নীচে স্প্রে করবেন;

* কোনভাবেই ঘরে শিশু, বয়স্ক ব্যক্তি এবং গর্ভবতী মহিলাদের প্রথমে ঘরে ঢুকতে দিবেন না;

* মশার স্প্রে ব্যবহারের পর প্রাপ্তবয়স্ক ব্যক্তি ঘর থেকে বেরিয়ে যাবেন ও আধা ঘণ্টা অপেক্ষা করবেন;

* আধা ঘণ্টা পর আবার ঘরে ঢুকে সকল দরজা জানালা খুলে দিবেন;

* কমোড ক্ল্যাশ করবেন, বেসিনের কল ছেড়ে দিবেন।

 যাদের বাড়িতে মশা নিধনের স্প্রে নাই-

* সবাই একসাথে ঘরে না ঢুকে প্রথমে একজন প্রাপ্তবয়স্ক সুস্থ ব্যক্তি ঢুকে সকল দরজা জানালা খুলে দিবেন;

* সকল ফ্যান ছেড়ে দিবেন;

* কমোড ক্ল্যাশ করবেন, বেসিনের কল ছেড়ে দিবেন।

উপরোক্ত কাজগুলি সম্পন্ন করার পর পরিবারের অন্যান্য সদস্যগণ ঘরে প্রবেশ করবেন।


এ ক্যটাগরির আরো খবর..