বেনাপোলে ওসি অপূর্বকে বিদায় সংবর্ধনা দিল বন্দর প্রেসক্লাব

বেনাপোল প্রতিনিধিঃ বেনাপোল পোর্ট থানা ওসি অপূর্ব হাসান আবারও কেঁদে বললেন বেনাপোলে দায়িত্ব পালন কালে যদি কোন ব্যার্থতা গ্লানী থাকে তার সব দায়ভার আমার। কারন কাজ করতে গেলে কিছু ভুল ত্রুটি বিচ্যুতি থাকবে। একজন মানুষের পক্ষে সব কিছু নিখুত ভাবে করা সম্ভব না। তাই আমার বেনাপোল পোর্ট থানার ৪ বছরের দায়িত্ব গ্রহন কালে সফলতার পাশাপাশি কিছু ব্যর্থতা থাকতে পারে। আমি এই জনপদের একজন দায়িত্ব প্রাপ্ত ওসি হিসাবে তার দায়ভার এড়াতে পারি না। এসব কথা বললেন বেনাপোল পোর্ট থানা ওসি অপূর্ব হাসান।

শনিবার দুপুরে বেনাপোল বন্দর প্রেস ক্লাবের আয়োজনে ক্লাবের সভাপতি কাজিম উদ্দিনের সভাপতিত্বে ওসি অপূর্ব হাসানের সংবর্ধনা সভায় তিনি আরো বলেন আমার চাকরি জীবনের সবচেয়ে বেশী সময় বেনাপোলে কাটিয়েছি। আমার ইচ্ছা ছিল সীমান্তের এই জনপদের মানুষের মাদক থেকে দুরে রাখা । আমি কতটুকু সফল হয়েছি এবং কতটুকু ব্যার্থ হয়েছি তা আপনারা জানেন। তারপর ও আমার ভুল ত্রুটি বিচ্যুতির জন্য আপনাদের মাধ্যেমে সকল জনগনের কাছে ক্ষমা প্রার্থী।

এ সময় উপস্থিত ছিলেন সাপ্তাহিক গ্রামের সংবাদের প্রকাশক ও সম্পাদক এম এ মুন্নাফ, বন্দর প্রেসক্লাবের সিনিয়ার সহসভাপতি আবুল বাশার, সাধারন সম্পাদক আজিজুল হক, যুগ্ম সম্পাদক গাজী আনোয়ার,আব্দুল জলিল, সাংগঠনিক সম্পাদক আনিছুর রহমান,সহ সাংগঠনিক মহিউদ্দীন আহম্মেদ, দপ্তর সম্পাদক শাহানেওয়াজ স্বপন, সহ দপ্তর সাহাবুদ্দিন আহম্মেদ, অর্থ বিষয়ক সম্পাদক বাবু, সদস্য মাসুদ,সোহাগ, জনি,শিমুল,হাসান,প্রেস ক্লাব বেনাপোল এর সদস্য জিএম আশরাফসহ বন্দর প্রেস ক্লাবের সকল নেতৃবৃন্দ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।