৮ বছর বয়সী একজন শিশুর শরীরে করোনা ধরা পড়ায় ভুটানের পুরো রাজধানী লকডাউন

৮ বছর বয়সী একজন শিশুর শরীরে করোনা ধরা পড়ায় ভুটানের পুরো রাজধানী লকডাউন

আট বছর বয়সী এক শিশুর শরীরে করোনা শনাক্ত হওয়ায় ভুটানের রাজধানী থিম্পুতে লকডাউন কার্যকর করা হয়েছে।

১২ই জুন শনিবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা থেকে শুরু হওয়া লকডাউন ৭২ ঘণ্টা ধরে চলবে। এদিন দুপুরের দিকে থিম্পুর ড্রুক স্কুলের এক শিক্ষার্থী করোনা পজিটিভ হয়। এরপর সে দেশের স্বাস্থ্য মন্ত্রণালয় তড়িঘড়ি করে শহরে লকডাউন ঘোষণা করে।

জানা গেছে,  র্যাপিড অ্যান্টিজেন টেস্টে ওই শিক্ষার্থীর শরীরে করোনা ধরা পড়েছে। অবশ্য আরটি-পিসিআর পরীক্ষায় রিপোর্ট নেগেটিভ এসেছে।

পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে ওই শিক্ষার্থীর আবার করোনা পরীক্ষা করা হবে। লকডাউনের এই সময়ের মধ্যে থিম্পুর সবার করোনা পরীক্ষার সিদ্ধান্ত হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Dutta
লেখক / প্রতিবেদক

Dutta

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।