সালথা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামে মেশিন চুরির হিড়িক পড়েছে বলে জানা গেছে। শুক্রবার রাতে গোয়ালপাড়া গ্রামে বোরো ধান ও পিয়াজের সেচকৃত ৪টি ডলফিন মেশিন চুরি হওয়ার ঘটনা ঘটে।
জানা যায়, শুক্রবার রাতে গোয়ালপাড়া গ্রামের আশরাফ আলীর পিয়াজের জমিতে সেচকৃত ১টি, আলমাছ শেকের বোরো ধানের সেচকৃত ১টি, কামাল পরামানিকের বোরো ধানের সেচকৃত ১টি ডলফিন মেশিন ও লিটনের ১টি ডলফিন মেশিন চুরি হয়ে গেছে। মেশিন মালিকেরা সাংবাদিকদের জানান, গ্রাম্য দলাদলীর রেশ ধরে প্রতিপক্ষের লোকজন এই চুরি করেছে বলে ধারণা করা হচ্ছে।
গালথা থানার অফিসার ইনচার্জ মো. দেলোয়ার হোসেন খান বলেন, অভিযোগ পেলে আমরা তদন্তপূর্বক ব্যবস্থা নিবো।



