বেনাপোল সীমান্তে বিপুল পরিমানে স্বর্ণবার উদ্ধার

বেনাপোল সীমান্তে বিপুল পরিমানে স্বর্ণবার উদ্ধার
যশোরের বেনাপোল সীমান্ত থেকে ৩ কেজি ৩৫০ গ্রাম ওজনের ৬ পিচ স্বর্ণবার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা। তবে এসময় অভিযুক্ত কোন পাচারকারীকে আটক করতে পারেনি বিজিবি।
মঙ্গলবার (১০ জানুয়ারী) দুপুরে বেনাপোল সীমান্তের  দৌলতপুর ইছামতী নদীর বিল থেকে ঐ স্বর্ণবার উদ্ধার করা হয়।
খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীর রহমান জানান,গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি দৌলতপুর সিমান্ত এলাকা দিয়ে বিপুল পরিমাণ স্বর্ণের একটি চালান ভারতে পাচারের উদ্দেশ্য নিয়ে যাবে।পরে সীমান্তে নজরদারি বাড়ানো হয়। একসময় সন্দেহ ভাজন এক যুবক সীমান্ত অতিক্রমের চেষ্টা করলে ধাওয়া করা হয়। এসময় সে একটি ব্যাগ ফেলে ভারতের দিকে পালিয়ে যায়। পরে ঐ ব্যাগে  মধ্য থেকে ২ কোটি ৬২ লক্ষ টাকা মুল্যের ৬টি স্বর্ণবার উদ্ধার করা হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।