× Banner
সর্বশেষ
শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে এসএসসি, ডিসেম্বরেই সব পরীক্ষা শেষ করার পরিকল্পনা সরকারের নড়াইলে ট্রেনে কাটা পড়ে মা-ছেলের মৃত্যু প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেকের দশম সভা মধুখালীতে স্বাস্থ্যসচেতনতা বাড়াতে দুইদিনব্যাপী শারীরিক ব্যায়াম প্রশিক্ষণ, শেষে সনদ বিতরণ চিকিৎসাধীন প্রবাসী বাংলাদেশিদের খোঁজ নিলেন রাষ্ট্রদূত গাজীপুরের টঙ্গীতে ঘর থেকে ছেলের, রেললাইন থেকে বাবার মরদেহ উদ্ধার সাবেক শিক্ষা উপমন্ত্রী গোলাম সারোয়ার মিলন মারা গেছেন বিমানের ৩৪ হাজার টন তেল নিয়ে চট্টগ্রাম বন্দরে জাহাজ ‘শিং তং ৭৯৯’ খাল খনন কর্মসূচি কৃষকদের ভাগ্য উন্নয়নে যুগান্তকারী পদক্ষেপ – পররাষ্ট্র প্রতিমন্ত্রী নৈশভোজের সময় গুলির ঘটনার পর ট্রাম্প বলেছেন প্রেসিডেন্ট একটি ‘বিপজ্জনক পেশা’

শার্শা প্রতিনিধি

শার্শায় বজ্রপাতে ছাত্রনেতা সাহাঙ্গীর আলম নিহত পরিবারের খোঁজ নিলেন কেন্দ্রীয় নেতা

Kishori
হালনাগাদ: রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫
বজ্রপাতে ছাত্রনেতা নিহত

যশোরের শার্শা উপজেলার নিজামপুর ইউনিয়নের আমতলা গাতি পাড়ায় বজ্রপাতে মারা গেছেন সাবেক ছাত্রনেতা নিহত সাহাঙ্গীর আলম ফরজন আলীর ছেলে। মৃত্যুর পর তিনি স্ত্রী ও তিন সন্তান রেখে গেছেন। হঠাৎ বজ্রপাতে তার মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
মর্মান্তিক এ ঘটনার পর বিকেলে নিহত ছাত্রনেতার পরিবারের খোঁজ নিতে তাদের বাড়িতে যান বিএনপির কেন্দ্রীয় নেতা, সাবেক এমপি ও সাবেক কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মোঃ মফিকুল হাসান তৃপ্তি। তিনি শোকসন্তপ্ত পরিবারের খোঁজখবর নেন, সমবেদনা জানান এবং সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।
মফিকুল হাসান তৃপ্তি বলেন,
এভাবে একজন তরুণ ছাত্রনেতার অকাল মৃত্যু আমাদের জন্য অত্যন্ত বেদনাদায়ক। তার পরিবারের পাশে আমরা আছি এবং থাকব।
এসময় উপস্থিত ছিলেন—
বেনাপোল পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল আহাদ, যশোর জেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ ইমদাদুল হক, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ আল মামুন বাবলু, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ শহিদুল ইসলাম শহিদ, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ জনি হায়দার, পৌর যুবদলের সদস্য মোঃ মফিজুর রহমান পিন্টু, যুব নেতা মোঃ নজরুল, উপজেলা ছাত্রনেতা শাওন, পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোঃ তুহিন, শ্রমিক দলের মোঃ আব্দুল হান্নানসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী।
পরে মফিকুল হাসান তৃপ্তি নিজামপুর ইউনিয়ন ও গোড়পাড়ার বিভিন্ন স্থানে গণসংযোগ করেন। তিনি দিনমজুর মানুষের খোঁজখবর নেন এবং তাদের দুঃখ-দুর্দশার কথা শোনেন। এ সময় তিনি সাধারণ মানুষের সঙ্গে কথা বলে তাদের জীবন-জীবিকার নানা সমস্যা ও বর্তমান পরিস্থিতি সম্পর্কে অবগত হন। তিনি বলেন,এ দেশের আসল শক্তি হলো সাধারণ মানুষ। তাদের কষ্ট-দুর্দশা লাঘব করা এবং ন্যায্য অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা সব সময় কাজ করে যাচ্ছি।
তিনি আরও আশ্বস্ত করেন যে, জনগণের পাশে থেকে তাদের প্রত্যাশা পূরণের চেষ্টা অব্যাহত থাকবে।


এ ক্যটাগরির আরো খবর..