× Banner
সর্বশেষ
কম্বোডিয়ার সাইবার স্ক্যাম সেন্টার থেকে চার‌দিনে দেশে ফিরেছেন ২২১ জন সিলেট বিমানবন্দর থেকে সড়কপথে মৌলভীবাজারের পথে প্রধানমন্ত্রী সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী মেসি ম্যাজিকে আলজেরিয়াকে উড়িয়ে বিশ্বকাপে শুভ সূচনা আর্জেন্টিনার সিলেট মৌলভীবাজারের পথে প্রধানমন্ত্রী লিওনেল মেসির মহাকাব্যিক হ্যাটট্রিকে ‘চ্যাম্পিয়নদের অভিশাপ’ ঘুচল আর্জেন্টিনার আজ বুধবার (১৭ জুন) আপনার রাশিফলে কী রয়েছে আজ ১৭ জুন বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে ঝিনাইদহে আর্জেন্টিনা ফ্যান ক্লাবের বর্ণাঢ্য র‌্যালি কালীগঞ্জে ১০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী রূপালীর স্বামী মিজান গ্রেপ্তার

হিন্দু প্রমাণ করার থেকে মরে যাওয়াই ভালো -মমতা ব্যানার্জী

Kishori
হালনাগাদ: বুধবার, ১৪ আগস্ট, ২০১৯

জগন্নাথ মন্দিরে গিয়ে নিজেকে হিন্দু প্রমাণ করার থেকে মরে যাওয়াই ভালো। এক সময় তাঁকে জগন্নাথ মন্দিরে আটকে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছিল সেই প্রসঙ্গও তুলে ক্ষোভ প্রকাশ একথা বলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হিন্দুদের পুজো ব্যাপারে কি করেছেন তারও ফিরিস্তি দেন তিনি।

মঙ্গলবার কলকাতার বাগবাজারে গৌড়ীয় মঠে মহাপ্রভু শ্রীচৈতন্যর মহা মিউজিয়াম উদ্বোধনের সময় তিনি এসব কথা বলেন।বাগবাজার গৌড়ীয় মঠে মুখ্যমন্ত্রী

মহাপ্রভু শ্রীচৈতন্যর মিউজিয়াম উদ্বোধন অনুষ্ঠানে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নাম না করে সরাসরি আক্রমণ করলেন মোদীকে৷ তিনি এদিন ধর্মকে হাতিয়ার করেই দাবি করেছেন, তাঁর মতো ধর্মস্থানের জন্য কেউ কাজ করেননি। পাশাপাশি তাঁর চ্যালেঞ্জ,মোদী আগে নিজের কুর্সি সামলাক ৷ যেহেতু বার বার বিজেপি মমতাকে সাম্প্রদায়িক তোষণকারী বলে আঙুল তোলায় পাল্টা আক্রমণ করতে দেখা গেল তাঁকে ৷

২০০৮ সাল শ্রীচৈতন্যের ভাবধারা এবং দর্শনকে আরও প্রসারিত করতে সংগ্রহশালা তৈরির উদ্যোগ নেওয়া হয়। তারপরে ২০১৩ সালে প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় এই সংগ্রহশালার ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। বাগবাজারে মঠের চারতলা ভবনের ১৬,০০০ বর্গফুট জুড়ে তৈরি হয়েছে এই সংগ্রহশালা। এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেটির উদ্বোধন করলেন। গৌড়ীয় মঠ সূত্রে খবর, সোমবার বাদে এই মিউজিয়ামটি প্রতিদিন সকাল দশটা থেকে দুপুর একটা এবং বিকেল তিনটে থেকে সন্ধ্যা ছ’টা পর্যন্ত সাধারণের দেখার জন্য খোলা থাকবে ।


এ ক্যটাগরির আরো খবর..