আ.ন.ম আফজাল হোসেন (নওগাঁ জেলা প্রতিনিধি): আজ ১৫ আগস্ট স্বাধীন বাংলাদেশের স্থপতি বাঙ্গালী জাতি-রাষ্টের জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৩ তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ধামইরহাট উপজেলায় বিভিন্ন রাজনৈতিক সংগঠন, ধামইরহাট উপজেলা প্রশসন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন পেশাজীবি সংগঠন নানান কর্মসূচীর মধ্য দিয়ে শোক দিবস পালন করেন।
কর্মসূচী মধ্যে ছিল জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত করণ, কালো পতাকা উত্তোলন, কালো ব্যাস ধারণ, বঙ্গবন্ধুসহ তার পরিবারের অন্যান্য শহীদদের রুহের মাগফেরাত কামনা করে মিলাদ মহফিল ও দোয়া, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, শোক র্যালী আলোচান সভা, বঙ্গবন্ধুর উপর লেখা পুস্তক প্রদর্শনী ও সাংষ্কৃতিক অনুষ্ঠান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় হুইপ মোঃ শহীদুজ্জামান সরকার এম,পি, ধামইরহাট উপজেলা নির্বাহী অফিসার সফিজ্জামান ভুইয়া, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ধামইরহাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ দেলদার হোসেন, ধামইরহাট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোঃ শহীদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ধামইরহাট পৌরসভার মেয়র মোঃ আমিনুর রহমান, যুগ্ম সাধারন সম্পাদক মোঃ ওবায়দুল হক সরকার, যুগ্ম সাধারন সম্পাদক মোঃ মাহফুজর রহমান মুকুল, ধামইরহাট উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পাগল দেওয়ান ফাজিল মাদ্রাসার সিনিয়র প্রভাসক আ.ন.ম. আফজাল হোসেন, সাংগঠনিক সম্পাদক খাজা ময়েন উদ্দীন, ধামইরহাট পৌর আওয়ামী লীগের সভাপতি মোঃ আব্দুল মুকিত কল্লোল, ধামইরহাট পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মোক্তাদিরুল হকসহ বিভিন্ন রাজনৈতক ও সামাজিক সংগঠনের নেতৃবন্দ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ধামইরহাট উপজেলা যুবলীগ সভাপতি মোঃ জাবিদ হোসেন মৃদু ও দেখাবো আলোর পথের সভপতি মোঃ মেহেদী হাসান।


