এবার উদীচী শিল্পীগোষ্ঠীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

এবার উদীচী শিল্পীগোষ্ঠীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পরার পরেই ঢাকাসহ সারাদেশ অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ভারতীয় দুতাবাস, একাধিক পত্রিকা অফিস, ছায়ানটে হামলার পর এবার বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

আজ শুক্রবার (১৯ ডিসেম্বর) রাত ৭টা ৪২ মিনিটে রাজধানীর তোপখানায় উদীচী শিল্পীগোষ্ঠীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের চার ইউনিট।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার এ তথ্য নিশ্চিত করেছেন। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

তিনি জানান, তোপখানায় বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর ঢাকা অফিসে আগুন লাগার খবরে ফায়ার সার্ভিসের চার ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।