বেনাপোলে আওয়ামীলীগ নেতা মগর আলী হত্যার প্রধান আসামি হারুন সহ আটক ২

বেনাপোলে আওয়ামীলীগ নেতা মগর আলী হত্যার প্রধান আসামি হারুন সহ আটক ২

বেনাপোলের আওয়ামীলীগ নেতা মগর আলী হত্যার প্রধান আসামি হারুন অর রশীদ ও সামছুর রহমান সহ দুইজনকে আটক করেছে। সোমবার ১০ টার সময় যশোর রেল গেট এলাকা থেকে তাদের আটক করা হয় বলে পুলিশ জানিয়েছে।

হারুন (৪০) বেনাপোল পোর্ট থানার কাগমারি গ্রামের নিহত মগর আলীর ভাই আরব আলীর ছেলে ও একই গ্রামের নুরুল হক এর ছেলে সামছুর রহমান। সামছুর রহমান ওই এলাকার একজন চিহিৃত হেরোইন ব্যবসায়ী বলে পরিচিত।

উল্লেখ্য গত ১৬ এপ্রিল বেনাপোল পৌর আওয়ামীলীগের ৪ নং কাগজপুকুর ওয়ার্ড এর সাধারন সম্পাদক মগর আলী পৌর দলীয় কার্যালয় থেকে বাড়ি ফেরার পথে সন্ত্রাসীরা কুপিয়ে হত্যা করে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।