বেনাপোলকে আধুনিক ও নিরাপদ পৌরসভা গড়ার প্রত্যয় মেয়রপ্রার্থী ইমদাদুল হকের

বেনাপোলকে আধুনিক ও নিরাপদ পৌরসভা গড়ার প্রত্যয় মেয়রপ্রার্থী ইমদাদুল হকের
বেনাপোলকে আধুনিক ও নিরাপদ পৌরসভা গড়ার প্রত্যয় মেয়রপ্রার্থী ইমদাদুল হকের
ভোটের মাঠে প্রতিশ্রুতির পাশাপাশি মানুষের ভালোবাসা ও আস্থাকে পুঁজি করে এগিয়ে চলেছেন বেনাপোল পৌরসভার মেয়রপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ। নির্বাচনী প্রচারের অংশ হিসেবে বৃহস্পতিবার  তিনি ছুটেছেন মানুষের দ্বারে দ্বারে। হাসিমুখে কুশল বিনিময়, মতবিনিময় আর উন্নয়নের প্রত্যাশার কথা শুনে দিনভর সরব ছিলেন তিনি।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) বেনাপোল পৌরসভার ১ নং ওয়ার্ড সাদিপুর গ্রামে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে গণসংযোগ করেন ইমদাদ। ভোটারদের সঙ্গে কথা বলেন এবং তাদের সমর্থন ও দোয়া কামনা করেন।
গণসংযোগকালে ইমদাদুল হক ইমদাদ বলেন, “আমি ভোটারদের কাছে শুধু ভোট চাইতে আসিনি, তাদের ভালোবাসা ও আস্থা অর্জন করতে এসেছি। বেনাপোলবাসীর প্রত্যাশাকে সামনে রেখেই একটি আধুনিক, পরিচ্ছন্ন ও নিরাপদ পৌরসভা গড়ে তুলতে চাই।
তিনি বলেন, দেশের অন্যতম গুরুত্বপূর্ণ স্থলবন্দর হওয়ায় বেনাপোলের রয়েছে আন্তর্জাতিক গুরুত্ব। অথচ নাগরিক সুবিধার দিক থেকে এখনও অনেক ঘাটতি রয়েছে। নির্বাচিত হলে পরিকল্পিত নগরায়ণ, পরিচ্ছন্নতা, নাগরিক সেবা বৃদ্ধি এবং মাদক-দুর্নীতি ও অপরাধমুক্ত পরিবেশ নিশ্চিত করতে অগ্রাধিকার দেওয়া হবে।
ইমদাদুল হক ইমদাদ যশোর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও শার্শা উপজেলা যুবদলের সদস্য সচিব। গণসংযোগে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে তাঁর সরাসরি যোগাযোগ নির্বাচনী মাঠে নতুন মাত্রা যোগ করেছে বলে স্থানীয় নেতাকর্মীরা জানান।
এ সময় সাথে উপস্থিত ছিলেন বেনাপোল পৌর বিএনপির সহ-সভাপতি জনাব শাহাবুদ্দিন বেনাপোল পৌর বিএনপি’র সহ-সভাপতি শাহাদুর রহমান খোকন বেনাপোল পৌর বিএনপি সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মেহেরুল্লাহ বেনাপোল পৌর বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম বেনাপোল অরো বিএনপি’র কৃষি বিষয়ক সম্পাদক জিয়াউর রহমান জিয়া করবেন পির নেতা তাইজুল ইসলাম বকুল ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইসরাফিল সরদার ২ নং ওয়ার্ড বিএনপি সাধারন সম্পাদক ইয়ার আলী ৬ নম্বর ভবের ওয়ার্ডের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মইদুল ইসলাম বিএনপি নেতা আজগর আলী বেনাপোল পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শহিদুল ইসলাম শহীদ সাবেক ছাত্রদল নেতা মিজানুর রহমান মিজান বেনাপোল পৌর যুবদলের সাবেক সিনিয়র যুগ্ন আহ্বায়ক আসাদুজ্জামান আসাদ বেনাপোল পৌর যুবদলের  যুগ্ন আহবায়ক জনি হায়দার ইয়াসিন মোড়ল লাফু  আশরাফুজ্জামান মির্জা সদস্য মফিজুর রহমান  সদস্য হযরত আলী যশোর জেলা কৃষকদলের আহবায়ক কমিটির সদস্য লিটন মাহমুদ বেনাপোল পৌর কৃষকদলের যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম বেনাপোল পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ন আহবায়ক তোফাজ্জল  তুহিন হোসেন  আতিকুর জামান সনি সদস্য মহাসিন আলম যুবনেতা মনির হোসেন যুবনেতা রাসেল আহমেদ যুব নেতা রাসেল আহমেদ শ্রমিক নেতা আহমদ আলী সহ বেনাপোল পৌর বিএনপি যুবদল ছাত্রদল ও সাদিপুর ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
ACP
সংবাদ প্রতিনিধি

ACP

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।