× Banner
সর্বশেষ
মোবাইল ইউনিটে গ্রামেই হবে হৃদরোগের জটিল চিকিৎসা – স্বাস্থ্য প্রতিমন্ত্রী সাফজয়ী অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে সংবর্ধনা দিলো ডিএনসিসি মধুখালীতে শতাধিক কৃষকের অংশগ্রহণে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত সাব-রেজিস্টার মাইকেলের ২৯ ফ্লাট লাশবাহী অ্যাম্বুলেন্স দূর্ঘটনা আহত ৭ চিকিৎসকদের নিরাপত্তায় ৫০০ হাসপাতালে মোতায়েন হচ্ছে ১০ জন করে আনসার – স্বাস্থ্যমন্ত্রী জমি বিরোধের জেরে কালীগঞ্জে বাড়িতে হামলা ভাঙচুর ও লুটপাট বৃদ্ধাসহ দুই মহিলা আহত থানায় অভিযোগ স্বাস্থ্য পরীক্ষায় হেলথকেয়ার ডায়াগনস্টিক সেন্টারে বিশেষ সুবিধা পাবেন প্রাইম ব্যাংকের গ্রাহকরা বোরো মৌসুমে ধান, চাল ও গম সংগ্রহের লক্ষ্যমাত্রা ও মূল্য নির্ধারণ লক্ষ্মীপুরে ভয়াবহ যানজট: পেট্রোল পাম্পের লাইনে অচল শহর, চরম ভোগান্তিতে জনজীবন

বেনজির ভুট্টো হত্যা মামলায় পারভেজ মোশাররফ পলাতক

admin
হালনাগাদ: শনিবার, ২ সেপ্টেম্বর, ২০১৭

আন্তর্জাতিক ডেস্কঃ পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো হত্যা মামলায় অন্যতম আসামি সাবেক প্রেসিডেন্ট জেনারেল পারভেজ মোশাররফকে পলাতক ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার রাওয়ালপিন্ডির সন্ত্রাসবাদবিরোধী আদালত এ রায় দেয়। আদালত, দুই পুলিশ কর্মকর্তার ১৭ বছর করে কারাদণ্ড দিয়েছে আদালত।

ডন অনলাইন জানিয়েছে, মামলায় পাকিস্তান তেহরিক-ই-তালেবানের পাঁচজনকে আসামি করা হয়েছিল। তাদেরকে খালাস দেয়া হয়েছে।

২০০৭ সালে বেনজির ভুট্টো হত্যাকাণ্ডের সময় রাওয়ালপিন্ডির পুলিশ প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন সউদ আজিজ। আর রাওয়াল টাউনের পুলিশ সুপার ছিলেন খুররম শাহজাদ। তাদের দু’জনকেই ১৭ বছর করে কারাদণ্ড দেয়া হয়েছে। জামিনে মুক্ত থাকা এই দুই কর্মকর্তাকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, ২০০৭ সালে রাওয়ালপিন্ডিতে এক নির্বাচনী সমাবেশে তৎকালীন বিরোধীদলীয় নেতা বেনজির ভুট্টোকে আততায়ীরা হত্যা করে। ওই সময় রাষ্ট্রপ্রধান হিসেবে দায়িত্ব পালন করেছিলেন জেনারেল পারভেজ মোশাররফ।

বেনজির হত্যাকাণ্ড মামলায় ২০১৩ সালে মোশাররফকে হত্যা, ষড়যন্ত্র ও সহায়তার জন্য অভিযুক্ত করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..