× Banner
সর্বশেষ
স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন হানিফ সংকেত প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত পঞ্চগড়ের বোদায় ৩শত লিটার পেট্রোল জব্দ, ২ জনের জেল ও জরিমানা  তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী সমাজকল্যাণ মন্ত্রীর সঙ্গে মা‌র্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ চিকিৎসক ও সরঞ্জাম সংকটে শার্শার উপ-স্বাস্থ্যকেন্দ্রগুলোতে সেবা বন্ধ শিগগিরই সংশোধনের মাধ্যমে চূড়ান্ত হচ্ছে সম্প্রচার নীতিমালা বেগম খালেদা জিয়ার পক্ষে স্বাধীনতা পুরস্কার প্রধানমন্ত্রীর কন্যা জাইমা রহমান প্রধানমন্ত্রীর সঙ্গে বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের সাক্ষাৎ নীরা গ্রাহকদের বিশেষ সুবিধা দিতে শাহরুখ আমিনের সঙ্গে প্রাইম ব্যাংকের চুক্তি

বেগম খালেদা জিয়ার মাইল্ড স্ট্রোক করেননি: ওবায়দুল কাদের

admin
হালনাগাদ: রবিবার, ১০ জুন, ২০১৮

বিশেষ প্রতিবেদকঃ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মাইল্ড স্ট্রোক করেননি, সুগার ফল করেছিলো। তিনি (খালেদা) চাইলে বাইরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা করানো হবে। আজ(রোববার) দুপুরে গাজীপুরের কালিয়াকৈরের চন্দ্রাতে ফোর লেন কার্যক্রম পরিদর্শন করতে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

তিনি আরোও বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দণ্ডপ্রাপ্ত হয়ে জেলে আছেন। কিন্তু এর সঙ্গে মানবিক আচরণের কোনো বিষয় নেই। তার সঙ্গে অমানবিক আচরণ করতে হবে এ রকম কোনো কথাও নেই। তিনি একজন সাবেক প্রধানমন্ত্রী। তার চিকিৎসার কোনো গাফিলতি হওয়ার বিষয়ে আমরা সমর্থন করি না। শেখ হাসিনার সরকার গাফিলতি করবে, তা মনে করার কোনো কারণ নেই। বললেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তবে আইনমন্ত্রী আনিসুল হক সচিবালয়ে এক অনুষ্ঠানে বলেছেন, খালেদার জিয়ার শারীরিক অবস্থার বিষয়ে সরকার অবগত রয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা-নিরীক্ষা করে জানা যাবে মাইল্ড স্ট্রোক হয়েছে কি না। খালেদা জিয়াকে বিএসএমএমইউতে নিয়ে যাওয়া হবে।

কাদের বলেন, রাস্তার জন্য মহাসড়কে কোনও যানজট সৃষ্টি হবে না। অপরিকল্পিতভাবে বা নিয়ম বহির্ভূতভাবে যানবাহন চলাচল করে যানজট সৃষ্টি হলে সে ক্ষেত্রে কিছু করার নেই।   ঈদ উপলক্ষে ১২ জুন গাজীপুরের চন্দ্রা থেকে টাঙ্গাইলের এলেঙ্গা পর্যন্ত ফোর লেন খুলে দেয়া হবে। একই সঙ্গে এ সড়কের ২৬টি সেতুর মধ্যে ২৩টি সেতু খুলে দেয়া হবে।

এসময় গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ, গাজীপুর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী ডি কে এন নাহিন রেজা, হাইওয়ে রেঞ্জের ডিআইজি মো. আতিকুল ইসলাম, সড়ক-জনপথ বিভাগের ঢাকা অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী সবুজ উদ্দিন খানসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..