× Banner
সর্বশেষ
জামায়াতের সঙ্গে বৈঠকে বসেছে প্রধান নির্বাচন কমিশনার ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে কিশোরীকে ধর্ষণচেষ্টা ইউপি সদস্যের সিআইডির প্রধান হিসেবে দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইন বাঘ সংরক্ষণে জনসচেতনতা বাড়াতে হবে – প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বিএনপি-এনসিপির পালটাপালটি কর্মসূচি, হবিগঞ্জে ১৪৪ ধারা জারি জাপানে শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৩ সৌদি-যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ইরাকে ৮ সেনা নিহত বেনাপোলে ডিবির অভিযানে ইয়াবা ট্যাবলেট ও নগদ টাকাসহ এক মাদক ব্যবসায়ী আটক বেনাপোলে জোরদার নির্বাচনী গণসংযোগ: জনতার দোয়ার সাথে শুভেচ্ছা বিনিময় করছেন যশোর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইমদাদুল হক ইমদাদ পাক-অধিকৃত কাশ্মিরে নির্বাচন বর্জন ঘিরে সংঘর্ষ, বহু হতাহতের দাবি

বেগমগঞ্জে আ’লীগের দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ সহ ১০জন আহত

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ২ মে, ২০১৯

নোয়াখালী প্রতিনিধি- নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার জীরতলী বাজারে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। এতে গুলিবিদ্ধসহ দুই গ্রুপের অন্তত ১০ জন আহত হয়েছে।

বুধবার (১ মে) রাত সাড়ে ৮টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।গুলিবিদ্ধ মাসুদ চৌধুরী, হৃদয় ও আরাফতসহ পাঁচজনকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে মাসুদ চৌধুরীর অবস্থা আশঙ্কাজনক। এছাড়া অন্যদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ মোল্লা জানান, বাজারের ইজারার টাকা তোলাকে কেন্দ্র করে আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম মিলন এবং ইউনিয়ন আ.লীগ সভাপতি দেলওয়ার হোসেন বাদশার সমর্থিতদের মধ্যে এ সংঘর্ঘের ঘটনা ঘটেছে। দীর্ঘদিনই তাদের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্ব চলে আসছে বলেও জানান তিনি।

হাসপাতালে আহতরা জানান, যুবলীগ নেতা মাসুদ চৌধুরী জীরতলী বাজারের ইজারা নিয়েছেন। কিন্তু চেয়ারম্যান এ ইজারা মানতে রাজী হয়নি। আজ রাতে বাজারে ইজারার টাকা তুলতে গেলে চেয়ারম্যান বাধা দিলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় চেয়ারম্যান তার শর্টগান থেকে এলোপাতাড়ি গুলি ছুড়লে সংঘর্ষ ব্যাপক আকারে ছড়িয়ে পড়ে। এতে গুলিবিদ্ধসহ উভয় পক্ষের অন্তত ১০জন আহত হয়।


এ ক্যটাগরির আরো খবর..