× Banner
সর্বশেষ
একমাত্র বাংলাদেশই জ্বালানি তেলের দাম অপরিবর্তিত -মন্ত্রী ইকবাল হাসান নড়াইলে সড়ক দুর্ঘটনায় মহিলা নিহত  সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক আজ ৭ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ মঙ্গলবার (৭ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে খাতা মূল্যায়ন অনিয়মে কঠোর ব্যবস্থা, নকলমুক্ত এসএসসি পরীক্ষা নিশ্চিতের নির্দেশনা দিলেন শিক্ষামন্ত্রী সমতল ও পাহাড়ে কোনো বৈষম্য থাকবে না -পার্বত্য মন্ত্রী সালথায় শিক্ষকের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন টেকনাফ স্থলবন্দরের কার্যক্রম পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে -নৌপরিবহন প্রতিমন্ত্রী নাসা মেইনল্যান্ড গার্মেন্টস খুলছে ৮ এপ্রিল -শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী

বৃহস্পতিবার সারাদেশে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ

admin
হালনাগাদ: বুধবার, ১ আগস্ট, ২০১৮

শিক্ষার্থীদের নিরাপদ ও নিরাপত্তার কথা বিবেচনা করে আগামীকাল (বৃহস্পতিবার) সারাদেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষা মন্ত্রণালয়ের একটি বিশ্বস্তসূত্র বিষয়টি নিশ্চিত করেছেন।

গত রোববার (২৯ জুলাই) রাজধানীর বিমানবন্দর সড়কে জাবালে নূর পরিবহনের দুই বাসের রেষারেষিতে মৃত্যু হয় শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থী দিয়া আক্তার মীম ও আব্দুল করিমের। এরপর থেকেই রাজধানীর বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা এ হত্যার বিচার ও নিরাপদ সড়কের দাবিতে আন্দোলন করে আসছে। আজ চতুর্থ দিনের মতো তারা রাস্তায় নামে।

বুধবার বিকেলে শাহবাগে অবরোধ ও বিক্ষোভ শেষে শিক্ষার্থীদের পক্ষে থেকে হাসিব হাসান ঘোষণা দেন, আগামীকাল (বৃহস্পতিবার) ক্লাস বর্জন কর্মসূচি পালন করা হবে। এছাড়া শাহবাগেও অবস্থান নেবে শিক্ষার্থীরা। দুপুর ১১টার মধ্যে নৌমন্ত্রী শাজাহান খান ক্ষমা না চাইলে ও ৯ দফা দাবি না মানলে পুরো ঢাকা অচল করে দেয়া হবে।


এ ক্যটাগরির আরো খবর..