× Banner
সর্বশেষ
খাতা মূল্যায়ন অনিয়মে কঠোর ব্যবস্থা, নকলমুক্ত এসএসসি পরীক্ষা নিশ্চিতের নির্দেশনা দিলেন শিক্ষামন্ত্রী সমতল ও পাহাড়ে কোনো বৈষম্য থাকবে না -পার্বত্য মন্ত্রী সালথায় শিক্ষকের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন টেকনাফ স্থলবন্দরের কার্যক্রম পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে -নৌপরিবহন প্রতিমন্ত্রী নাসা মেইনল্যান্ড গার্মেন্টস খুলছে ৮ এপ্রিল -শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী দর্জি কাজের মাধ্যমে প্রতিষ্ঠিত হওয়ার স্বপ্ন বুনছেন বিধবা সায়রা খাতুন  নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সরকারের জিরো টলারেন্স -সমাজকল্যাণ মন্ত্রী শার্শা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহারিয়ার মাহমুদকে অপসারণের দাবিতে মানববন্ধন ফরিদপুরে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে স্বর্ণ ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু ফরিদপুরে খালাকে হত্যার প্রতিবাদে মানববন্ধন, ঘাতকের ফাঁসির দাবিতে উত্তাল এলাকাবাসী

বৃষ্টি পড়ে টাপুর টুপুর মাঠে এলো বান

admin
হালনাগাদ: সোমবার, ৪ জানুয়ারী, ২০১৬

ক্রীড়া ডেস্ক: অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজ সিডনি টেস্টের দ্বিতীয় দিনের প্রায় পুরোটাই বৃষ্টিতে ভেসে গেছে। দ্বিতীয় দিনে মাত্র খেলা হয়েছে ১১ ওভার দুই বল!

সিডনিতে রোববার বৃষ্টিবিঘ্নিত প্রথম দিনের ৭৫ ওভারের খেলা শেষে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ছিল ৬ উইকেটে ২০৭ রান। সোমবার দ্বিতীয় দিনে কার্লোস ব্রাফেটের উইকেট হারিয়ে স্কোরবোর্ডে আরো ৪১ রান যোগ করেছে ক্যারিবীয়রা। দিনেশ রামদিন ৩০ ও কেমার রোচ শূন্য রানে অপরাজিত আছেন।

বৃষ্টির কারণে দ্বিতীয় দিনের খেলা শুরু হতে ১০ মিনিট দেরি হয়। ব্রাফেট ৩৫ ও রামদিন ২৩ রান নিয়ে দিনের খেলা শুরু করেন। কিন্তু তিন বল মাঠে গোড়ানোর পরই সিডনিতে আবার বৃষ্টি হানা দিলে ৮০ মিনিটের জন্য খেলা বন্ধ হয়ে যায়।

বৃষ্টি থামার পর ৩.৩ ওভার খেলা হতেই আবার বৃষ্টি নামলে প্রথম সেশনে আর খেলা হয়নি। দ্বিতীয় সেশনে ৭.২ ওভার খেলা হওয়ার পর আরেক দফা বৃষ্টি নামলে দিনের খেলাও সেখানেই সমাপ্তি হয়।

বৃষ্টির ফাঁকে ফাঁকে যতটুকু খেলা হয়েছে তাতে আক্রমণাত্মক ব্যাটিংয়ে ফিফটি করেছেন ৩৫ রান নিয়ে দিন শুরু করা ব্রাফেট। অস্ট্রেলিয়ান পেসার জেমস প্যাটিনসনের বলে বোল্ড হওয়া ব্রাফেট ৭১ বলে ৬৯ রান করেন। তার ইনিংসে ছিল ৭টি চার ও ৪টি ছক্কার মার।


এ ক্যটাগরির আরো খবর..