× Banner
সর্বশেষ
জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে সহযোগিতা আরও সুদৃঢ় করার প্রত্যয় পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ আজ ১৬ এপ্রিল (২ বৈশাখ ) বৃহস্পতিবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় ডিজিটাল রূপান্তর ও তথ্যব্যবস্থা শক্তিশালীকরণের আহ্বান জানাল বাংলাদেশ আজ ২ বৈশাখ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে মির্জা আব্বাসকে সিঙ্গাপুর থেকে মালায়েশিয়া নেওয়া হয়েছে  ঝিনাইদহে তৈরী হচ্ছিলো চায়না পারফিউম, ফেস ক্রিম, তেলসহ প্রসাধনী ইরানে পাকিস্তানের সেনাপ্রধান,স্বাগত জানালেন আরাঘচি টাইমের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান মাছের প্রজনন রক্ষায় সাগরে আজ থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা শিক্ষার মানোন্নয়নে দ্রুত শিক্ষক নিয়োগ ও নতুন ভবন নির্মাণের তাগিদ শ্রমমন্ত্রীর

বৃদ্ধ ধর্ষককে গ্রেপ্তারের দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন

admin
হালনাগাদ: সোমবার, ১০ অক্টোবর, ২০১৬

কুড়িগ্রাম প্রতিনিধিঃ জেলার সদর উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ের এক শিশুকে ধর্ষণের প্রতিবাদে ও মামলার আসামি বৃদ্ধ মোক্তার আলীকে (৬০) গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও সমাবেশ হয়েছে।

আজ সোমবার দুপুরে শিশুটির বিদ্যালয়ের সামনের সড়কে এই কর্মসূচি পালন করেন  শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা।

গত ২৯ সেপ্টেম্বর সদর উপজেলায় চতুর্থ শ্রেণিতে পড়া ওই শিশুর বাড়িতে কেউ না থাকার সুযোগে প্রবেশ করেন ৬০ বছরের বৃদ্ধ মোক্তার আলী। তিনি ১০ বছর বয়সী শিশুকে ধর্ষণ করেন।  এ ব্যাপারে পরদিন শিশুটির বাবা মামলা করলেও এখন পর্যন্ত মোক্তার আলীকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

এর প্রতিবাদে এলাকাবাসী, বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকরা মানববন্ধন ও প্রতিবাদ সভা করেন। সমাবেশে বক্তব্য দেন অভিভাবক একরামুল হোসেন, টিপুল হোসেন, হজরত আলীসহ অন্যরা। এ ছাড়া শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য দেয় একজন।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, এলাকার একটি প্রভাবশালী মহল ও থানা কর্তৃপক্ষ ঘটনাটি ধামাচাপা দেওয়ার জন্য নির্যাতিত মেয়েটির ডাক্তারি পরীক্ষাও করেনি। এ ছাড়া ঘটনা মীমাংসার জন্য সময়ক্ষেপণ করা হচ্ছে বলেও অভিযোগ করেন তাঁরা।

এ বিষয়ে জানতে চাইলে কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুস সোবহান জানান, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তবে কোনো ধরনের মীমাংসা বা আঁতাতের কথা অস্বীকার করেন তিনি।


এ ক্যটাগরির আরো খবর..