বৃটেনের প্রধানমন্ত্রী লড়াইয়ে আবারও এগিয়ে ঋষি সুনাক

বৃটেনের প্রধানমন্ত্রী লড়াইয়ে আবারও এগিয়ে ঋষি সুনাক

বৃটেনের প্রধানমন্ত্রী হওয়ার পথে আবারও এগিয়ে গেলেন ঋষি সুনাক। দুরন্ত সূচনা করে মাঝখানে কিছুটা পিছিয়ে পড়লেও, ১০ ডাউনিং স্ট্রিটের লড়াইয়ে দুরন্ত কামব্যাক ঋষি সুনাকের। টেলিভিশন বিতর্কে ফের পিছনে ফেলে দিয়েছেন প্রতিদ্বন্দ্বী লিজ ট্রসকে। ‘ব্যাটল ফর নম্বর ১০’ –এ কনজারভেটিভ পার্টির সদস্যদের মুখোমুখি হয়েছিলেন দুই ফাইনালিস্ট সুনাক ও ট্রস। কিন্তু দলের বেশিরভাগ সদস্যেরই সমর্থন চলে গিয়েছে ঋষি সুনাকের দিকে।

কনজারভেটিভ পার্টির দলনেতা ও ব্রিটেনের প্রধানমন্ত্রী পদের দৌড়ে থাকা সুনাক ও ট্রস উভয়কেই দর্শকদের প্রশ্নবাণের মুখে পড়তে হয়। কিন্তু প্রাক্তন অর্থমন্ত্রী সাবলীল জবাবে টেক্কা দিয়েছেন প্রতিদ্বন্দ্বীকে। বরিস জনসনের উত্তরাধিকারী হিসেবে দাবি জোরালো করতে দুই প্রার্থীই নিজেদের মতো করে যুক্তিজাল বিছিয়েছেন। বিতর্কের শেষে দর্শকরা হাত তুলে ঋষি সুনাকের পক্ষেই সমর্থনের কথা জানিয়েছেন। এই জয় সুনাকের পক্ষে খুবই গুরুত্বপূর্ণ।

বেশিরভাগ টোরি মন্ত্রী ট্রসের সমর্থনে মুখ খুলেছেন। এ প্রসঙ্গে সুনাক জানাতে ভোলেননি যে, সংসদীয় সমস্ত প্রক্রিয়ায় তিনি জোরালো ও বড়সড় সমর্থন পেয়েছেন। একইসঙ্গে বলেছেন, “আমরা তো একটা দল, আমরা সবাই একই পরিবারের সদস্য। এই লড়াইয়ের পর আমরা সবাই মিলিত হয়ে পরের নির্বাচনে বিরোধী নেতা কেইর স্টার্মারের মোকাবিলা করব এবং জিতব। সেটাই হবে প্রকৃত পুরস্কার।”

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
লেখক / প্রতিবেদক

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।