ঝিনাইদহে জাতীয় গ্রন্থাগার দিবস পালিত

ঝিনাইদহ প্রতিনিধি॥০৫ ফেব্রুয়ারী’২০১৮:  “গ্রন্থাগারে বই পড়ি, জ্ঞানের আলোয় স্বদেশ গড়ি” এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে জাতীয় গ্রন্থাগার দিবস পালিত হয়েছে।

জেলা প্রশাসনের আয়োজনে সোমবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আছাদুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক জাকির হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক বাকাহীদ হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী ইসলাম, জেলা তথ্য অফিসার আবু বক্কর সিদ্দিক, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আয়ুব হোসেন, সদর সাব-রেজিষ্টার মৃত্যুঞ্জয় শিকারী, বিশ্ব সাহিত্য কেন্দ্রের ইউনিট ইনচার্জ আলমগীর হোসেন প্রমুখ।

এসময় বক্তারা বলেন, বর্তমান পরিস্থিতিতে দেশে লাইব্রেরির প্রয়োজনীয়তা অনেক বেশি। জ্ঞানার্জনের ক্ষেত্রেও লাইব্রেরির গুরুত্ব অপরিসীম। সব বয়সী মানুষকে লাইব্রেরীতে গিয়ে বই পড়ার প্রতি আহ্বান জানান বক্তারা।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।