× Banner
সর্বশেষ
সরকার শুধু স্বাস্থ্য ব্যবস্থা নয়, সার্বিক উন্নয়নে বদ্ধপরিকর – সমাজকল্যাণ মন্ত্রী চট্টগ্রাম চিড়িয়াখানাকে আন্তর্জাতিক মানে উন্নীত করা হবে – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী রপ্তানি বাণিজ্য বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র উদ্যোক্তাদের আন্তর্জাতিক মেলায় অংশগ্রহণে বুথ ভাড়া মওকুফ করা হবে – বাণিজ্যমন্ত্রী বাংলাদেশকে আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে সরকার – বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী শ্যামনগরে দুই ক্লিনিককে মোবাইল কোর্টে জরিমানা আগস্টে শুরু হচ্ছে ৪ দিনব্যাপী ‘আবাসন মেলা’ বিমান চলাচল ও পর্যটন প্রকল্পে স্থানীয় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে – আফরোজা নতুন কুঁড়ি ফুটবলে চ্যাম্পিয়ন সিলেট-রংপুর নারী ও কন্যাশিশুর বিরুদ্ধে সহিংসতা জাতীয় সংকটে পরিণত হয়েছে – মহিলা পরিষদ কালীগঞ্জের পত্রিকা বিতরণকারী জাহাঙ্গীরের মৃত্যু

খুলে দেয়া হয়েছে বুড়িগঙ্গা সেতু

Kishori
হালনাগাদ: বুধবার, ১ জুলাই, ২০২০
বুড়িগঙ্গা সেতু

সীমিত পর্যায়ে যানবাহন চলাচলের জন্য ক্ষতিগ্রস্ত গার্ডারের মেরামত শেষেখুলে দেয়া হয়েছে বাংলাদেশ-চীন মৈত্রী সেতু (বুড়িগঙ্গা সেতু-১)।

মঙ্গলবার রাতে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উপ-প্রধান তথ্য কর্মকর্তা মো. আবু নাছের বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে রাত সাড়ে ১১টা পর্যন্ত সেতুতে সব ধরনের যান চলাচল বন্ধ ছিল।

সদরঘাটে ডুবে যাওয়া লঞ্চ উদ্ধার করতে এসে উদ্ধারকারী জাহাজ প্রত্যয়ের ধাক্কায় পোস্তগোলা সেতুর মাঝামাঝি গার্ডারের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হওয়ায় সোমবার রাত ৮টা থেকে সেতুতে সব ধরনের যান চলাচল বন্ধ রাখা হয়।

এতে কেরানীগঞ্জ, মুন্সিগঞ্জসহ দক্ষিনাঞ্চলের হাজারো যাত্রী চরমুর্ভোগে পড়ে।

এ সময় এ রুটের গাড়ীগুলো বিকল্প পথ হিসাবে বাবুবাজার সেতু ব্যবহার করে। ফলে কেরানীগঞ্জের কদমতলী ও রাজধানীর নয়াবাজার সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।

মঙ্গলবার সকালে সড়ক ও জনপদ বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী সবুজ উদ্দিনের নেতৃত্বে একদল বিশেষজ্ঞ সেতুর সার্বিক অবস্থা পর্যবেক্ষন করেন।

ক্ষতিগ্রস্ত গার্ডারের মেরামত কাজ চলছে জানিয়ে মঙ্গলবার রাতেই সেতুটি সীমিত পর্যায়ে যানবাহন চলাচলের জন্য উম্মুক্ত করা যাবে বলে জানিয়েছিলেন সওজ এর কেরানীগঞ্জ উপ-বিভাগীয় প্রকৌশলী আব্দুল মোমেন।

সরেজমিনে দুপুরে গিয়ে দেখা যায়, সেতুর পাদদেশে হাসনাবাদ এলাকায় বেরিকেট দেয়া হয়েছে যাতে সেতু দিয়ে কোন গাড়ি পারাপার না হতে পারে। বেরিকেটের পাশে পুলিশ পাহারা রয়েছে। কোনো গাড়ি সেতুর পাদদেশে আসলেই পুলিশ সেটা ঘুরিয়ে দিচ্ছে।


এ ক্যটাগরির আরো খবর..