× Banner
সর্বশেষ
মির্জা আব্বাসকে সিঙ্গাপুর থেকে মালায়েশিয়া নেওয়া হয়েছে  ঝিনাইদহে তৈরী হচ্ছিলো চায়না পারফিউম, ফেস ক্রিম, তেলসহ প্রসাধনী ইরানে পাকিস্তানের সেনাপ্রধান,স্বাগত জানালেন আরাঘচি টাইমের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান মাছের প্রজনন রক্ষায় সাগরে আজ থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা শিক্ষার মানোন্নয়নে দ্রুত শিক্ষক নিয়োগ ও নতুন ভবন নির্মাণের তাগিদ শ্রমমন্ত্রীর কৃষি ও নবায়নযোগ্য জ্বালানি খাতে বাংলাদেশ-সারাওয়াকের কৌশলগত সহযোগিতার উদ্যোগ রাজধানীর বনানীতে বহুতল ভবনে আগুন, বেড়ছে তীব্রতা – নিয়ন্ত্রণে ৮ ইউনিট শার্শার বাগআচড়ায় অতিরিক্ত তেল মুজুদের দায়ে ট্যাস্ক ফোর্সের যৌথ অভিযান সাংবাদিকদের মর্যাদা ও বেতন কাঠামো নিশ্চিত করতে কাজ করছে সরকার – তথ্য ও সম্প্রচার মন্ত্রী

বুর্কিনা সন্ত্রাসী হামলায় নিহত ১৭ঃ আলকায়েদার দায় স্বীকার

admin
হালনাগাদ: সোমবার, ১৪ আগস্ট, ২০১৭

আন্তর্জাতিক ডেস্কঃ পশ্চিম আফ্রিকার দেশ বুর্কিনা ফাসোতে এক সন্ত্রাসী হামলায় ১৭জন নিহত এবং আটজন গুরুতর আহত হয়েছে বলে দেশটির সরকার জানিয়েছে। তবে, নিহতদের সকলের পরিচয় এখনো নিশ্চিত করতে পারেনি কর্তৃপক্ষ। শহরের একটি হাসপাতাল জানিয়েছে, নিহতদের একজন তুরস্কের নাগরিক।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রাজধানী উয়াগাদুগু শহরের ব্যস্ত কোয়ামি নক্রুমাহ এভিন্যুতে রোববার রাত নয়টার কিছু পরে গোলাগুলি শুরু হয়। সেখানকার হোটেল ব্রাভিয়া এবং আজিজ ইস্তানবুল রেস্তরাঁর বাইরের অংশে আগত অতিথিদের লক্ষ্য করে হঠাৎই তিনজন বন্দুকধারী গুলি চালাতে শুরু করে।

এখন সেনাবাহিনী পুরো শহর ঘেরাও করে রেখেছে। উয়াগাদুগুর মার্কিন দূতাবাস নিজের নাগরিকদের ঘটনাস্থলের আশেপাশে না আসতে সতর্ক করে দিয়েছে।

গত বছর জানুয়ারিতে এই ঘটনাস্থলের কাছাকাছি একটি ক্যাফেতে জিহাদি হামলায় ৩০জন নিহত হয়েছিল। আল কায়েদা ঐ হামলার দায় স্বীকার করেছিল।

বুর্কিনা ফাসো সাহেল অঞ্চলভুক্ত একটি রাষ্ট্র, প্রতিবেশী রাষ্ট্র মালিও ঐ অঞ্চলের অংশ। ২০১২ সাল থেকে মালিতে সন্ত্রাসী ইসলামি সংগঠনগুলো তৎপর রয়েছে বলে জানা যায়।


এ ক্যটাগরির আরো খবর..