× Banner
সর্বশেষ
ইতিহাস থেকে শিক্ষা নিয়ে সুষ্ঠু নির্বাচন ও সুশাসনের সঠিক পথ নির্ধারণ সম্ভব -তথ্যমন্ত্রী ব্রাজিল আর্জেন্টিনার খেলার সিডিউল প্রধানমন্ত্রীর সঙ্গে আইএমএফ কর্মকর্তার সাক্ষাৎ বর্ণবাদ নির্মূলে বৈশ্বিক ঐক্যের আহ্বান জানালো বাংলাদেশ এবার সিলেটের আরেক হাসপাতালে স্বাস্থ্য প্রতিমন্ত্রীর ঝটিকা সফর! ভিডিও কলেই হাজিরা খাতা তলব কলম্বিয়ায় সামরিক পরিবহন বিমান বিধ্বস্ত, নিহত অন্তত ৩৪ ইরান যুদ্ধ ও বৈশ্বিক তেলের দাম বৃদ্ধি, বাংলাদেশের ওপর সম্ভাব্য প্রভাব টানা ৭ দিনের ছুটি শেষে আজ খুলছে সকল অফিস আজ মঙ্গলবার (২৪ মার্চ) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ মঙ্গলবার (২৪ মার্চ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে

ডেস্ক

তিন দফা দাবিতে (বুয়েট) শিক্ষার্থীরা আজ ‘লংমার্চ টু ঢাকা

Kishori
হালনাগাদ: বুধবার, ২৭ আগস্ট, ২০২৫
সনাতনীদের বিভিন্ন সংগঠনের বিক্ষোভ ও সমাবেশ

তিন দফা দাবিতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীরা আজ ‘লংমার্চ টু ঢাকা’ কর্মসূচি পালন করবে।

বুধবার (২৭ আগস্ট) সকাল ১০টায় রাজধানীর শাহবাগে এ কর্মসূচি পালন করা হবে।

মঙ্গলবার (২৬ আগস্ট) রাতে এ কর্মসূচির ঘোষণা দেন প্রকৌশলী অধিকার আন্দোলনের সভাপতি ওয়ালী উল্লাহ।

তিনি বলেন, এ কর্মসূচিতে দেশের সব প্রকৌশল বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।

ওয়ালী উল্লাহ আরও বলেন, আমাদের আন্দোলন কারও বিরুদ্ধে নয়। দীর্ঘদিন ধরে প্রকৌশল খাতে যে বৈষম্য ও অনিয়ম চলছে, তা দূর করে সংস্কার আনার উদ্দেশ্যেই এ আন্দোলন।

এর আগে, মঙ্গলবার বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত পাঁচ ঘণ্টা রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান কর্মসূচি ও অবরোধে অংশ নেন বুয়েটসহ বিভিন্ন বেসরকারি প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। পরে রাত ৮টার দিকে অবরোধ তুলে নিয়ে ‘লংমার্চ টু ঢাকা’ কর্মসূচি ঘোষণা করেন তারা।

শিক্ষার্থীদের তিনটি দাবি হলো-
-ডিপ্লোমা প্রকৌশলীদের নামের আগে ‘প্রকৌশলী’ উপাধি ব্যবহার করা যাবে না।
-কাউকে পদোন্নতি দিয়ে নবম গ্রেডে উন্নীত করা যাবে না।
-দশম গ্রেডের চাকরিতে স্নাতক প্রকৌশলীদের সুযোগ দিতে হবে।


এ ক্যটাগরির আরো খবর..