× Banner
সর্বশেষ
সরকার শুধু স্বাস্থ্য ব্যবস্থা নয়, সার্বিক উন্নয়নে বদ্ধপরিকর – সমাজকল্যাণ মন্ত্রী চট্টগ্রাম চিড়িয়াখানাকে আন্তর্জাতিক মানে উন্নীত করা হবে – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী রপ্তানি বাণিজ্য বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র উদ্যোক্তাদের আন্তর্জাতিক মেলায় অংশগ্রহণে বুথ ভাড়া মওকুফ করা হবে – বাণিজ্যমন্ত্রী বাংলাদেশকে আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে সরকার – বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী শ্যামনগরে দুই ক্লিনিককে মোবাইল কোর্টে জরিমানা আগস্টে শুরু হচ্ছে ৪ দিনব্যাপী ‘আবাসন মেলা’ বিমান চলাচল ও পর্যটন প্রকল্পে স্থানীয় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে – আফরোজা নতুন কুঁড়ি ফুটবলে চ্যাম্পিয়ন সিলেট-রংপুর নারী ও কন্যাশিশুর বিরুদ্ধে সহিংসতা জাতীয় সংকটে পরিণত হয়েছে – মহিলা পরিষদ কালীগঞ্জের পত্রিকা বিতরণকারী জাহাঙ্গীরের মৃত্যু

বুদ্ধিজীবী হত্যাকারীদের ফেরাতে চেষ্টা অব্যাহত: স্বরাষ্ট্রমন্ত্রী

admin
হালনাগাদ: শুক্রবার, ১৫ ডিসেম্বর, ২০১৭

নিজস্ব প্রতিবেদকঃ বঙ্গবন্ধুসহ বুদ্ধিজীবী হত্যায় জড়িত বিদেশে পলাতকদের ফিরিয়ে আনতে সরকারের চেষ্টা অব্যাহত রয়েছে মন্তব্য করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘পালিয়ে থাকা আসামিদের ফিরিয়ে আনতে কিছু স্মারক, কিছু চুক্তি জটিলতার কারণে সমস্যা হচ্ছে।’

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) দুপুরে রাজধানীর মগবাজারের আমবাগানে একটি সড়কের নির্মাণ কাজের উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমাদের পক্ষ থেকে কোনো গাফিলতি নেই। তবে চুক্তি ও স্মারক জটিলতায় সমস্যা হচ্ছে। সেসব সমস্যা সমাধানের মধ্য দিয়েই তাদের ফিরিয়ে আনার চেষ্টা চলছে।’

নিউইয়র্কে বোমা বিস্ফোরণে জড়িত বাংলাদেশি আকায়েদ উল্লাহর রাজনৈতিক পরিচয় সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আকায়েদের রাজনৈতিক পরিচয় খোঁজা হচ্ছে। তবে সে যে জঙ্গি সংগঠন বা রাজনৈতিক পরিচয়ধারী হোন না কেন, তা নিশ্চিত হয়ে কার্যকরী আইনি ব্যবস্থা নেয়া হবে।’ বক্তব্য শেষে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৩৫ নং ওয়ার্ডের আমবাগান মোড় থেকে হাতিরঝিল পর্যন্ত রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন করেন তিনি।


এ ক্যটাগরির আরো খবর..