× Banner
সর্বশেষ
ঐক্যবদ্ধভাবে কাজ করলে দেশকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দেওয়া সম্ভব -প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনা রোধ ও সড়কে সার্বিক নিরাপত্তা বৃদ্ধিতে আশু কর‌ণীয় নির্ধারণ বিষয়ে সভা জাতীয় চিড়িয়াখানায় আকস্মিক পরিদর্শনে প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী তারেক রহমানের মানবিক রাজনীতি ও লিগ্যাসি বিশ্বজুড়ে বিরল -ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী তুরস্ক সম্মেলনে শক্তিশালী গণমাধ্যম ও প্রাতিষ্ঠানিক ব্যবস্থা গড়ে তোলার আহ্বান তথ্য ও সম্প্রচার মন্ত্রীর টেষ্টে টাকা কম নেওয়ার সুপারিশ করায় চিকিৎসকের ওপর হামলা বিশ্ব বাণিজ্য সংস্থার সংস্কারে সতর্কতা অবলম্বনের আহ্বান বাণিজ্যমন্ত্রীর বাংলাদেশ দূতাবাস রোমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত যুক্তরাষ্ট্র থেকে আসছে ৬২ হাজার ১৫০ মেট্রিক টন গম বহনকারী জাহাজ এশিয়া কাপ আর্চারি টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় বাংলাদেশ দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

নিজস্ব প্রতিবেদক

বীর মুক্তিযোদ্ধাদের যথাযোগ্য সম্মান ও সম্মানী শেখ হাসিনার সরকার-ই দিয়েছে -পরিবেশ মন্ত্রী

ACP
হালনাগাদ: বুধবার, ১০ আগস্ট, ২০২২
বীর মুক্তিযোদ্ধাদের যথাযোগ্য সম্মান ও সম্মানী শেখ হাসিনার সরকার-ই দিয়েছে

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন বলেছেন, দেশের শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের যথাযোগ্য সম্মান ও মাসিক ২০ হাজার টাকার সম্মানী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার-ই প্রদান করেছে। বীর মুক্তিযোদ্ধাদের রাষ্ট্রীয় মর্যাদা, বাসগৃহ এবং চিকিৎসা সুবিধাসহ আনুষঙ্গিক বিভিন্ন প্রকার সহযোগিতা বর্তমান সরকার প্রদান করে চলেছে। তিনি বলেন, বীর মুক্তিযোদ্ধাগণ বর্তমান সরকারের কাছে সর্বোচ্চ সম্মানের। আওয়ামী লীগ সরকার তাঁদের কল্যাণে ভবিষ্যতে প্রয়োজনীয় সবকিছু করবে ।

আজ মৌলভীবাজারের বড়লেখা ও জুড়ী উপজেলার বীর মুক্তিযোদ্ধাদের মাঝে ডিজিটাল আইডি কার্ড ও ডিজিটাল সার্টিফিকেট বিতরণ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে ঢাকাস্থ সরকারি বাসভবন হতে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

জ্বালানি তেলসহ দ্রব্যমূল্যের বৃদ্ধি সাময়িক উল্লেখ করে মন্ত্রী বলেন, ইউরোপে চলমান যুদ্ধের কারণে উন্নত দেশগুলোতে কয়েক মাস পূর্বেই দ্রব্যমূল্য দ্বিগুণ, তিনগুণ বৃদ্ধি পেয়েছে। সেসময় আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের ক্রয়মূল্য কয়েকগুণ বাড়লেও জনগণের দুর্ভোগের কথা চিন্তা করে প্রধানমন্ত্রী জ্বালানি তেলের দাম বৃদ্ধি করেননি। কিন্তু ক্রয়মূল্য ক্রমাগতভাবে বেশি হওয়ায় সরকার বর্তমানে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি করেছে। মন্ত্রী বলেন, আন্তর্জাতিক বাজারে তেলের মূল্য হ্রাস পেলে বাংলাদেশে তা সমন্বয় করা হবে। তিনি দেশের স্বার্থে এ সময়টুকু জনগণকে ধৈর্য ধরার আহ্বান জানান।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বড়লেখা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ সোয়েব আহমদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার মোদাচ্ছির বিন আলী, বড়লেখা পৌরসভার মেয়র আবুল ইমাম মোঃ কামরান চৌধুরী এবং জুড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম. এ. মোঈদ ফারুক এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা সোনিয়া সুলতানাসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে মন্ত্রী বড়লেখা উপজেলার ১৮৫ জন জীবিত মুক্তিযোদ্ধাকে স্মার্ট আইডি কার্ড ও ডিজিটাল সার্টিফিকেট এবং ২৩৬ জন মৃত মুক্তিযোদ্ধার উপযুক্ত উত্তরাধিকারীকে ডিজিটাল সার্টিফিকেট প্রদান করেন। এছাড়াও জুড়ী উপজেলার ৭৫ জন জীবিত মুক্তিযোদ্ধাকে স্মার্ট আইডি কার্ড ও ডিজিটাল সার্টিফিকেট এবং ১০৭ জন মৃত মুক্তিযোদ্ধার উপযুক্ত উত্তরাধিকারীকে ডিজিটাল সার্টিফিকেট প্রদান করেন।

পরে অপর এক অনুষ্ঠানে মন্ত্রী বড়লেখা উপজেলার ৯১ জন এবং জুড়ী উপজেলার ৫৩ জন গ্রাম পুলিশকে বাইসাইকেল প্রদান করেন।


এ ক্যটাগরির আরো খবর..