বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স লায়েক মুন্সী আব্দুর রউফ এর বাড়ী আজও সংস্কার হলো না

মধুখালী প্রতিনিধিঃ ফরিদপুর জেলার মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নের সালামতপুর বর্তমান রউফনগর গ্রামে ১৯৪৩ সনে ১লা মে জন্মগ্রহন করেন। তার পিতার নাম মরহুম মুন্সী মেহেদী হোসেন মাতার নাম মরহুমা বেগম মকিদুন্নেছা। তিনি ১৯৬৩ সনে ৮ই মে সাবেক ই.পি.আর. বর্তমান বি.জি.বি.তে যোগদান করেন। তিনি ১৯৭১সনে স্বাধীনতা যুদ্ধে সংগ্রাম করে শহীদ হন এবং ল্যান্স লায়েক মুন্সী আব্দুর রউফ“ বীরশ্রেষ্ঠ শহীদ” উপাধিতে ভূষিত হন।

বর্তমান তার দুটি বোন জোহরা এবং ছোট বোন হাজেরা সহ অন্যান্য ভাইবোন ও আতœীয়-স্বজন বেচে আছেন। তার বড়বোন জোহরা তার ভাইয়ের ৪৮তম শাহাদৎ বার্ষিকী পালনের দিনে বলেন মানুষ যেহেতু মরনশীল। তাই তার স্বপ্ন তার একমাত্র ছোট ভাই যিনি বীরশ্রেষ্ঠ শহীদ উপাধিতে ভূষিত হন। আর তার নামে পরিত্যক্ত জরাজীর্ন একটি বাড়ী পড়ে আছে যেটা আজও মেরামত হলো না। শুধু বুকভরা আশা নিয়ে বেচেঁ আছেন কবে তার ভাইয়ের বাড়ী মেরামত করা হবে।

তিনি আরও তার আমার ভাইয়ের নামে রাস্তা মেরামত এবং কামারখালীতে রউফনগর উপজেলা করার গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’র নিকট জোরালো ভাবে এলাকাবাসীর পক্ষ থেকে দাবী জানান।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।