× Banner
সর্বশেষ
ধর্মনিরপেক্ষ সংবিধানের সংসদ ভবনে কালেমা ক্যারিওগ্রাফ প্রধামন্ত্রীর নেতৃত্বে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে -সমাজকল্যাণমন্ত্রী প্রযুক্তিগতভাবে রাষ্ট্র বা সরকারকে কাঠামোতে দাঁড় করালেই ব্যবসায়ীদের সুরক্ষা দেওয়া সম্ভব -তথ্যমন্ত্রী মাতুয়াইল স্যানিটারি ল্যান্ডফিল হবে আধুনিক ‘রিসোর্স সার্কুলেশন পার্ক’ শ্যামনগরে দলিত নারী ও কিশোরীদের উন্নয়নে মতবিনিময় সভা যশোরে বিজিবির অভিযানে ৫৪ লক্ষ ৩০ হাজার টাকা মুল্যের স্বর্ণবারসহ আটক -১ জাতীয় সংসদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিয়েছেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা রাষ্ট্রপতির ৩ অপরাধে ভাষণ বর্জন করেছি – জামায়াত আমির বিএনপি থেকে পদত্যাগ স্পিকার ও ডেপুটি স্পিকারের প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সঙ্গে ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিসের সাক্ষাৎ

বিয়েতে অস্বীকৃতি। বেনাপোলে আত্মহননকারী প্রেমিক জিহাদীর শেষ বিদায় জানালো এলাকাবাসী

Dutta
হালনাগাদ: শুক্রবার, ৪ জুন, ২০২১

মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোলঃ দীর্ঘ ৩ বছর ধরে প্রেমের সর্ম্পক্য করেও অবশেষে বিয়েতে রাজী না হওয়ায় মানসিক কষ্টে জিহাদী(২৪) নামে এক প্রেমিক গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
শুক্রবার সকাল ১১ টায় প্রেমিক জিহাদীর নিজ গ্রাম বেনাপোলের সাদিপুরে তাকে শেষ বিদায় জানিয়েছেন এলাবাসী।  এঘটনায় চট্রগ্রামে পুলিশে অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।
আত্মহত্যার ঠিক আগ মুহূর্তে  গত  বুধবার(০২ জুন) বিকালে  জিহাদী চট্রগ্রামে  একটি ভাড়া বাড়িতে গলায় রশি লাগিয়ে ভিডিও কলে প্রেমিক সানজিদা হক মিমকে জানায় তার সাথে বিয়ে না করলে সে আত্মহত্যা করবে। কিন্তু  এতে  কিছু যায় আসে না বলে অস্বীকৃতি জানিয়ে মতামত জানায় মিম।
জিহাদী বেনাপোল পৌরসভার সাদিপুর গ্রামের তাহের আলীর  ছেলে এবং চট্রগ্রামে এম, এম,ইন্টার প্রাইজ নামে একটি সিএন্ডএফ এজেন্টে কাজ করতো সে। অপর দিকে মিম বেনাপোল পোর্ট থানার সরবানহুদা গ্রামের সেলিম হকের মেয়ে এবং যশোরে একটি শিক্ষা প্রতিষ্ঠানের অনার্সের ছাত্রী।
জিহাদীর মামা ইব্রাহিম শেখ জানান, জিহাদী ও মিম  এরা পাশাপাশি গ্রামের বাসিন্দা। প্রায় তিন বছর তার ভাগ্নে জিহাদীর সঙ্গে মিমের প্রেমের সম্পর্ক ছিল। সম্পর্কের জের ধরে একে অপরের বাড়িতে যাতায়াত ছিল স্বজনদের। মিমকে তারা ভাগ্নের সাথে বিয়ে দিতেও ইচ্ছা প্রকাশ করে। ভাগ্নে চাকুরীর সার্থে চট্রগ্রাম থাকে আর মিম যশোর লেখা পড়া করায় তাদের সাথে মোবাইল ফোনে প্রাইয় কথা বার্তাও হতো। চট্রগ্রাম থেকে সে মিমকে লেখা পড়ার খরচও দিত ভাগ্নে। মিম আরো ছেলেদের সাথে প্রেম করে জানতে পেরে ভাগ্নে নিষেধ করে। কিন্তু মিম গুরুত্ব না দেওয়ায় এক পর্যায়ে গলায় রশি লাগিয়ে মিমের কাছে জানতে চায় বিয়ে করবে কিরনা। ভিডিও কল দিয়ে জানতে চায় তুমি আমাকে বল আমার সাথে বিয়ে করবে কিনা। কিন্তুআতœহত্যা করলে তার কিছু যায় আসে না বলে জানিয়ে দেয় মিম। এরপর সে  আত্মহত্যা করে। মেয়েটির এমন আচারনে তার ভাগ্নের অকালে প্রান গেছে। এর বিচার চেয়েছেন তিনি। যাতে আর কারোর এমন প্রতারনায় অন্য কারো জীবন না যায়।
এদিকে মিম এর কাছে বিষয়টি জানতে চাইলে সে বলে তার সাথে দীর্ঘদিন সম্পর্ক ছিল। সম্প্রতি সে সিগারেট খাচ্ছে এমন কথা শুনে তাকে না বলা হয়েছে অভিমান করে। কিন্তু এতে সে সত্যি সত্যি আত্মহত্যা করবে সে ভাবতে পারেনি।
মিমের পিতা সেলিম হক বলেন, মেয়ের সাথে জিহাদীর প্রেমের সম্পর্ক আছে জানি। ছেলেও অনেক ভাল।  তার সাথে বিয়েতে আমার কোন আপত্তি ছিল না। মেয়ের কাছ থেকে তিনি জানতে পেরেছেন সিগারেট খাওয়া নিয়ে সামান্য বিষয়ে কথা কাটাকাটি নিয়ে অভিমানে সে আত্ম হত্যা করে।
বেনাপোল পোর্টথানা পুলিশের ওসি তদন্ত রাসেল সরোয়ার জানান,  আত্মহত্যা সংক্রান্ত বিষয়ে তদন্তে যদি পোর্টথানা পুলিশের কাছে কোন সহযোগীতা চাওয়া হয়  তা করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..