× Banner
সর্বশেষ
একমাত্র বাংলাদেশই জ্বালানি তেলের দাম অপরিবর্তিত -মন্ত্রী ইকবাল হাসান নড়াইলে সড়ক দুর্ঘটনায় মহিলা নিহত  সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক আজ ৭ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ মঙ্গলবার (৭ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে খাতা মূল্যায়ন অনিয়মে কঠোর ব্যবস্থা, নকলমুক্ত এসএসসি পরীক্ষা নিশ্চিতের নির্দেশনা দিলেন শিক্ষামন্ত্রী সমতল ও পাহাড়ে কোনো বৈষম্য থাকবে না -পার্বত্য মন্ত্রী সালথায় শিক্ষকের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন টেকনাফ স্থলবন্দরের কার্যক্রম পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে -নৌপরিবহন প্রতিমন্ত্রী নাসা মেইনল্যান্ড গার্মেন্টস খুলছে ৮ এপ্রিল -শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী

বিশ্রামে ইনিয়েস্তা-পিকে

admin
হালনাগাদ: মঙ্গলবার, ৮ ডিসেম্বর, ২০১৫

ক্রীড়া ডেস্ক: বার্সেলোনা কোচ লুইস এনরিক বায়ের লেভারকুসেনের বিপক্ষে আন্দ্রেস ইনিয়েস্তা ও জেরার্ড পিকেকে বিশ্রাম দিয়েছেন চ্যাম্পিয়নস লিগে গ্রুপ পর্বের শেষ ম্যাচে।

‘ই’ গ্রুপে জার্মান ক্লাব লেভারকুসেনের মাঠে খেলবে বার্সা। বাংলাদেশ সময় বুধবার রাত পৌনে ২টায় শুরু হবে ম্যাচটি। পাঁচ ম্যাচে চার জয়ে ১৩ পয়েন্ট নিয়ে এই গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে আগেই চ্যাম্পিয়নস লিগের নকআউট পর্ব নিশ্চিত করেছে স্প্যানিশ জায়ান্টরা।

এ সপ্তাহের শেষে লা লিগায় দেপোর্তিভোর বিপক্ষে খেলার পর ফিফা ক্লাব বিশ্বকাপে অংশ নিতে জাপান সফর করবে বার্সা। চ্যাম্পিয়নস লিগে ইনিয়েস্তা ও পিকেকে তাই বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এনরিক।

নিষেধাজ্ঞার কারণে এই ম্যাচে খেলতে পারবেন না দানি আলভেস। ইউরোপ সেরার মঞ্চে আগের তিন ম্যাচে হলুদ কার্ড দেখেন ব্রাজিলিয়ান এই রাইট-ব্যাক। এ ছাড়া চোটে পড়া জেরমি ম্যাথিউ, সার্জিও রবার্তো, ডগলাস ও রাফিনফাকেও মাঠের বাইরে থাকতে হচ্ছে।


এ ক্যটাগরির আরো খবর..