× Banner
সর্বশেষ
ইইউ পর্যবেক্ষক মিশনের চূড়ান্ত প্রতিবেদন স্পিকারের কাছে হস্তান্তর জাতিসংঘে সরকারের ভিশন তুলে ধরছেন বাংলাদেশের কূটনীতিকরা জ্বালানি সংকট সমাধানে ১০ সদস্যের কমিটির মেয়াদ সংসদে ৩০ দিন নির্ধারণ করা হয়েছে পুলিশের জ্বালানি রেশনিং তুলে নেওয়া হয়েছে – প্রধানমন্ত্রী শ্যামনগরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দল হরিনগর ও পূর্ব মীরগাং সরকারি বিদ্যালয় কোটালীপাড়ায় সম্পত্তির লোভে এতিম শিশুকে হত্যাচেষ্টার অভিযোগ স্বাবলম্বী করতে ৭৮ জন বাক ও শ্রবণপ্রতিবন্ধী ব্যক্তিকে সেলাই মেশিন দিয়েছে ব্র্যাক ব্যাংক বাণিজ্যমন্ত্রীর সাথে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের বৈঠক এশিয়ান বিচ গেমসে ব্রোঞ্জ জয়ী নারী কাবাডি দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রধানমন্ত্রী আগমনে প্রস্তুত শার্শার উলাশী জিয়া খাল

নিউজ ডেস্ক

বিশ্ব মেট্রোলজি দিবস আজ

Brinda Chowdhury
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৯ মে, ২০২২
বিশ্ব মেট্রোলজি দিবস

বিশ্ব মেট্রোলজি দিবস আজ। সঠিক ওজন ও পরিমাপের গুরুত্ব এবং এ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে প্রতিবছর বিশ্বব্যাপী এই দিবসটি পালন করা হয়। এ বছর দিবসটির প্রতিপাদ্য ‘’Metrology in the Digital Era’, যার বাংলা ভাবানুবাদ ‘ডিজিটাল যুগে পরিমাপ’,। এই প্রতিপাদ্য সামনে রেখে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করা হচ্ছে।

১৮৭৫ সালের ২০ মে ফ্রান্সের প্যারিসে পরিমাপ সম্পর্কিত ‘মিটার কনভেনশন’ স্বাক্ষরিত হয়। দিবসটিকে স্মরণীয় করে রাখতে এবং দৈনন্দিন জীবনের প্রতিটি ক্ষেত্রে সঠিক ওজন ও পরিমাপের গুরুত্বের বিষয়ে জনসচেতনতা গড়ে তোলার জন্য প্রতি বছর বিশ্ব মেট্রোলজি দিবস পালিত হয়ে আসছে। এরই ধারাবাহিকতায় এ বছরও বাংলাদেশসহ বিশ্বব্যাপী মেট্রোলজি দিবস পালন করা হচ্ছে।

দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক পৃথক বাণী দিয়েছেন। এ ছাড়া দিবসটি উপলক্ষে ওজন ও পরিমাপ বিষয়ক আন্তর্জাতিক সংস্থা বিআইপিএম এবং বিআইএমএলের প্রধানরাও বাণী দিয়েছেন।

দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি বাণীতে বলেন, ৪র্থ শিল্প বিপ্লবের যুগে কায়িক পরিশ্রমের পরিবর্তে ডিজিটাল প্রযুক্তির স্বয়ংক্রিয় যন্ত্র ও কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। এরই ধারাবাহিকতায় শিল্পকারখানায় উৎপাদিত পণ্যের সঠিক পরিমাপে ডিজিটাল প্রযুক্তির প্রয়োগ এখন সময়ের দাবি। এক্ষেত্রে ওজন ও পরিমাপের আন্তর্জাতিক পদ্ধতির একক ‘The International System of Units (SI)’ এর ডিজিটাল প্রয়োগ ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণ ও সেবা সহজীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এর মাধ্যমে ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে পণ্য উৎপাদন থেকে শুরু করে বাজার ও ভোক্তা পর্যায়ে পৌঁছানো এবং অনুমোদন প্রক্রিয়ার ধাপ কমিয়ে দ্রুত সেবা প্রদান করা সম্ভব হবে। ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের ফলে শিল্প কারখানায় উৎপাদন বৃদ্ধির পাশাপাশি আন্তর্জাতিক বাজারে দেশীয় পণ্যের গ্রহণযোগ্যতা বৃদ্ধি পাবে। এছাড়া রপ্তানি বাণিজ্যের সম্প্রসারণের সাথে সাথে দেশের অর্থনীতিকেও সমৃদ্ধ করবে।

রাষ্ট্রপতি আরও বলেন, পণ্য ও সেবার মান প্রণয়ন ও বাস্তবায়ন এবং ব্যবসা-বাণিজ্যের সকল ক্ষেত্রে সঠিক পরিমাপ নিশ্চিত করার মাধ্যমে জনগণকে কাঙ্ক্ষিত সেবা প্রদানে জাতীয় মান সংস্থা হিসেবে বিএসটিআই’র গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। জনগণের আস্থা পূরণে বিএসটিআইকে জবাবদিহি নিশ্চিত করার পাশাপাশি আরো দক্ষ ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। আমি আশা করি, আন্তর্জাতিক মান সংস্থাসমূহের সাথে সঙ্গতি রেখে দেশে উৎপাদিত ও বাজারজাতকৃত পণ্যের সঠিক পরিমাপ নিশ্চিত করতে বিএসটিআই নিয়মিত মনিটরিংসহ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।

দিবসটি উপলক্ষে প্রধানমন্ত্রী বাণীতে বলেন,  সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐকান্তিক প্রচেষ্টায় ১৯৭৪ সালে বিএসটিআই আন্তর্জাতিক মান সংস্থা (ISO) এবং ১৯৭৫ সালে বাংলাদেশ কোডেক্স অ্যালিমেন্টারিয়াস কমিশনের ন্যাশনাল কোডেক্স কনট্যাক্ট পয়েন্ট (NCCP) এর সদস্যপদ লাভ করে। ISO সদস্যপদ অর্জন করার পর থেকে আন্তর্জাতিক মান ও পরিমাপ সংস্থা প্রণীত মান অনুযায়ী বাংলাদেশের বিভিন্ন পণ্য যেমন খাদ্য, বস্ত্র, বাসস্থান, স্বাস্থ্য ও শিক্ষার ক্ষেত্রে ব্যবহৃত সামগ্রী ও যন্ত্রপাতির মান নির্ধারণ এবং সঠিক ওজন ও পরিমাপ নিশ্চিতকরণে বিএসটিআই বাংলাদেশের জাতীয় মান সংস্থা (NSB) হিসেবে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আওয়ামী লীগ সরকারের উদ্যোগে বাংলাদেশের নেতৃত্বে সকল সার্কভুক্ত দেশগুলোর সমন্বয়ে ২০১১ সালে দক্ষিণ এশীয় আঞ্চলিক মান সংস্থা (SARSO) প্রতিষ্ঠিত হয় এবং এর সদর দপ্তর ঢাকায় স্থাপন করা হয়। আমরা ২০১৮ সালে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন এবং ২০২১ সালে পণ্য মোড়কজাতকরণ বিধিমালা প্রণয়ন করেছি।

প্রধানমন্ত্রী বাণীতে আরও বলেন, আমরা ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ করেছি। শিল্প, ব্যবসা-বাণিজ্য ও সেবার সকল ক্ষেত্রে ব্যবহৃত যন্ত্রপাতির সঠিক ওজন ও পরিমাপ নিশ্চিত করার জন্য আন্তর্জাতিক পদ্ধতির একক ‘The International System of Unites (SI)’ অনুসরণের বিকল্প নেই। পরিমাপের গতানুগতিক পদ্ধতিকে ডিজিটাল রূপান্তরের মাধ্যমে উন্মুক্ত তথ্য প্রাপ্তিসহ সঠিক পরিমাপে পণ্য ও সেবা প্রাপ্তি নিশ্চিত করবে এবং টেকসই উন্নয়নে ভূমিকা রাখবে। ওজন ও পরিমাপে ডিজিটাল রূপান্তর ভোক্তা সাধারণের জন্য সুফল বয়ে আনবে। এ লক্ষ্যে আমরা প্রয়োজনীয় সকল ব্যবস্থা নিয়ে কাজ করে যাচ্ছি।


এ ক্যটাগরির আরো খবর..