× Banner
সর্বশেষ
বাংলাদেশের প্রথম বারের মতো তৈরি হতে যাচ্ছে ক্যাবল-স্টেইড সেতু আজ জাতীয় সংসদে আরও ১০টি বিল পাস কর্মসংস্থানের জন্য ধারাবাহিক জিডিপি প্রবৃদ্ধি বজায় রাখা অপরিহার্য -শিল্পমন্ত্রী তেলবাহী জাহাজ থেকে ফি আদায় অবিলম্বে বন্ধ করতে হবে -ট্রাম্প আজ থেকেই সংরক্ষিত নারী আসনের বিএনপির মনোনয়ন ফরম বিক্রি ১৫ দিনের যুদ্ধবিরতিতে হরমুজে টোল নির্ধারণ ইরানের আজ ১০ এপ্রিল (২৬ চৈত্র ) শুক্রবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৬ চৈত্র শুক্রবার (১০ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বগুড়া-৬ উপনির্বাচন ও শেরপুর-৩ আসনে বিপুল ভোটে বিএনপি প্রার্থীদের জয় হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত -ধর্মমন্ত্রী

বিশ্ব ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট আসছেন শনিবার

admin
হালনাগাদ: রবিবার, ৬ ডিসেম্বর, ২০১৫

অর্থনৈতিক ডেস্ক: ১২ ডিসেম্বর শনিবার বিশ্ব ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও প্রধান অর্থনীতিবিদ অধ্যাপক ড. কৌশিক বসু বাংলাদেশ আসছেন।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমানের আমন্ত্রণে ঢাকায় ১৩ ডিসেম্বর বিকাল ৩টা বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে তিনি গণ বক্তৃতা দিবেন। রবিবার সকালে বাংলাদেশ ব্যাংকের গভর্নর সচিবালয়ের মহাব্যবস্থাপক ও সহকারি মুখপাত্র এ.এফ. এম. আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, এ উপলক্ষে বাংলাদেশ ব্যাংকে আগামিকাল সোমবার বিকাল ৪টায় এক সংবাদ সম্মেলনের আয়োজন করছে।

এ.এফ. এম. আসাদুজ্জামান বলেন, অধ্যাপক কৌশিক বসু’র গণ বক্তৃতা বিষয় হচ্ছে ‘বিশ্ব অর্থনীতি, বাংলাদেশ ও আঞ্চলিক সহযোগিতা: সমস্যা ও সম্ভাবনা’। বাংলাদেশ ও জাতিসংঘের যৌথ আয়োজনে অর্থনীতি ও সামাজিক বিষয়ে বাংলাদেশ ব্যাংকের গবেষণা বিভাগের সক্ষমতা বাড়ানোর লক্ষে আয়োজিত আন্তর্জাতিক কর্মশালার উদ্বোধন করার জন্যে তিনি আমন্ত্রণ গ্রহণ করেছেন।

এ সহকারি মুখপাত্র বলেন, বাংলাদেশের গ্রামীণ অর্থনীতি উন্নয়ন, আর্থিক অন্তর্ভুক্তিকরণসহ নানা বিষয়ে বক্তব্য দিবেন তিনি। ১৬ ডিসেম্বর বুধবার অধ্যাপক কৌশিক বস’র ঢাকা ত্যাগ করার কথা রয়েছে


এ ক্যটাগরির আরো খবর..