× Banner
সর্বশেষ
নবীগঞ্জ পৌরসভার কানাইপুর মাঠে ত্রয়োদশী তিথিতে ঐতিহ্যবাহী বারুনী মেলা অনুষ্টিত দেশে ধর্ষণ প্রতিরোধ ও বিচার জোরদারে বিশেষ উদ্যোগের সিদ্ধান্ত বেনাপোল পৌরসভার ৫ নং ওয়ার্ডে ৪০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী উপহার দিয়েছেন যুবদল নেতা পিন্টু বিচার বিভাগ শক্তিশালী করতে ইউএনডিপি-নরওয়ের চুক্তি সই বিদ্যালয়ে লটারি পদ্ধতিতে ভর্তি বাতিল করে প্রজ্ঞাপন জারি ঈদ-উল-ফিতর সৌহার্দ্য ঐক্য ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করে বাড়তি ভাড়া না থাকায় এবারের ঈদ যাত্রায় মানুষ আনন্দিত -সেতু মন্ত্রী ঈদযাত্রায় ট্রাকচাপায় শিশুসহ একই পরিবারের তিনজন নিহত পবিত্র শবে কদরের ছুটির দিনেও অফিস করেন প্রধানমন্ত্রী রাজধানী ছাড়তে শুরু করেছে ঘরমুখো মানুষ

ফরিদপুরে জাকের পার্টির বিশ্ব উরস শরীফ পূনঃমিলনী অনুষ্ঠিত

Ovi Pandey
হালনাগাদ: শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২০

আবু নাসের হুসাইন, সালথা প্রতিনিধি: বিশ্বওলী খাজাবাবা শাহসুফি ফরিদপুরী (কুঃছেঃআঃ) হুজুরের মহা পবিত্র বিশ^ উরস শরীফ ২০২০ উপলক্ষে ফরিদপুরে জাকের পার্টির বিশ্ব উরস শরীফ পুনঃমিলনী অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকাল ৩টায় জেলা শহরের গোয়ালচামট ভাঙ্গারাস্তা মোড় এলাকায় এ অনুষ্ঠানের আয়োজন করেন জেলা জাকেরপার্টি। জেলা জাকের পার্টির সভাপতি মোঃ মশিউর রহমান জাদু মিয়ার সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, জেলা জাকের পার্টির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম কেসমত, সাংগঠণিক সম্পাদক সরোয়ার হোসেন বাচ্চু, প্রচার সম্পাদক ফকির আব্দুল মান্নান, ভাঙ্গা উপজেলা জাকের পার্টির সভাপতি রওশন আলী ভুইয়া, সাংগঠনিক সম্পাদক বায়েজিদুর রহমান, নগরকান্দা উপজেলা জাকের পার্টির সভাপতি মোস্তাফিজুর রহমান সবুর, চরভদ্রাসন উপজেলা জাকের পার্টির সভাপতি রাজা হোসেন খান, কোতয়ালী থানা জাকের পার্টির সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন, সালথা উপজেলা জাকের পার্টির সাধারণ সম্পাদক সাহিদ আলী সিকদার, জেলা ছাত্রফ্রন্টের সভাপতি নাজিম উদ্দিন খান সহ জেলা -উপজেলা জাকের পার্টির নেতৃবৃন্দ।

উক্ত পুনঃমিলনী অনুষ্ঠানে জাদু মিয়া বলেন, জাকের পার্টি শান্তির পার্টি। জাকের পার্টি কখনও ক্ষমতায় আসার রাজনীতি করে না। জাকের পার্টি মানুষের কল্যনে কাজ করে। জাকের পার্টির পতাকাতলে থাকলে আল্লাহু তাকে হেফাজতে রাখেন।


এ ক্যটাগরির আরো খবর..