× Banner
সর্বশেষ
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে আছে বর্তমান সরকার -পার্বত্যমন্ত্রী ঐক্যবদ্ধভাবে কাজ করলে দেশকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দেওয়া সম্ভব -প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনা রোধ ও সড়কে সার্বিক নিরাপত্তা বৃদ্ধিতে আশু কর‌ণীয় নির্ধারণ বিষয়ে সভা জাতীয় চিড়িয়াখানায় আকস্মিক পরিদর্শনে প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী তারেক রহমানের মানবিক রাজনীতি ও লিগ্যাসি বিশ্বজুড়ে বিরল -ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী তুরস্ক সম্মেলনে শক্তিশালী গণমাধ্যম ও প্রাতিষ্ঠানিক ব্যবস্থা গড়ে তোলার আহ্বান তথ্য ও সম্প্রচার মন্ত্রীর টেষ্টে টাকা কম নেওয়ার সুপারিশ করায় চিকিৎসকের ওপর হামলা বিশ্ব বাণিজ্য সংস্থার সংস্কারে সতর্কতা অবলম্বনের আহ্বান বাণিজ্যমন্ত্রীর বাংলাদেশ দূতাবাস রোমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত যুক্তরাষ্ট্র থেকে আসছে ৬২ হাজার ১৫০ মেট্রিক টন গম বহনকারী জাহাজ

বিশ্ব ইজতেমায় আসা ইন্দোনেশিয়ান মুসল্লির মৃত্যু

admin
হালনাগাদ: রবিবার, ১০ জানুয়ারী, ২০১৬

স্টাফ রিপোর্টার: বিশ্ব ইজতেমায় যোগ দিতে আসা এক ইন্দোনেশিয়ান নাগরিক শনিবার সন্ধ্যায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। নিহতের নাম পুর্নম সোপান ওরফে সোফা হাজী (৬৫)।

বিশ্ব ইজতেমা পরিচালনা কমিটির মুরুব্বী প্রকৌশলী মো. গিয়াস উদ্দিন সাংবাদিকদের জানান, ওই বিদেশি হৃদরোগে আক্রান্ত হন (বুকে ব্যাথা অনুভব করেন)। প্রথমে তাকে ফরেন ক্যাম্পের চিকিৎসক ও পরে ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  বিশ্ব ইজতেমায় এশার নামাজের পর তার নামাজে জানাজা শেষে বিশ্ব ইজতেমা ময়দানের কবরস্থানেই তার ইচ্ছানুযায়ী তাকে দাফন করা হয়েছে। এ নিয়ে এবারের বিশ্ব ইজতেমায় ৬ মুসল্লির মৃত্যু হয়েছে।

ইজতেমার মুরুব্বীরা জানান, ইজতেমা ময়দানে মুসল্লিদের স্থান সঙ্কুলান না হওয়ায় এবার প্রথমধাপে অংশ নিয়েছেন ঢাকাসহ ১৭টি জেলার তাবলিগের মুসল্লিরা। ১৫ জানুয়ারি থেকে অনুষ্ঠিতব্য দ্বিতীয়ধাপে অংশ নেবে ঢাকাসহ ১৬টি জেলার মুসল্লিরা। আগামী ১৭ জানুয়ারি দ্বিতীয়াপের আখেরি মোনাজাতের মধ্যদিয়ে সমাপ্তি ঘটবে এ বছরের দুধাপের বিশ্ব ইজতেমা। এ দুই ধাপে ৩২টি জেলার মুসল্লিরা অংশ নিচ্ছেন।


এ ক্যটাগরির আরো খবর..