বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে ঝিনাইদহে র‌্যালী ও আলোচনা সভা

আরিফ মোল্ল্যা ,ঝিনাইদহ : অটিজম সম্পন্ন ব্যক্তিদের অগ্রাধিকার” এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে ঝিনাইদহে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা সমাজ সেবা অধিদপ্তরের আয়োজনে শনিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়।

র‌্যালী শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে মিলিত হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল মতিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মাহবুব আলম তালুকদার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক আবু ইউসুফ মো: রেজাউর রহমান, সদর উপজেলা সমাজ সেবা অফিসার মমিনুর রহমান।
সেসময় বক্তব্য রাখেন, বাক ও শ্রবণ প্রতিবন্ধি আবাসন স্কুল এর প্রধান শিক্ষক সাইদুর রহমান, প্রতিবদ্ধি বিষয়ক কর্মকর্তা তরিকুল ইসলাম, বিশিষ্ট সমাজসেবক এম এন শাহজালাল, মানবাধিকার কর্মী আমিনুর রহমান টুকু, এনজিও প্রতিনিধি শ্যামল কুমার সাহা, ফারহানা মুর্শিদাসহ অন্যানোরা। আলোচনা সভা শেষে প্রতিবন্ধি পরিচয় পত্র প্রদাণ করা হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।