× Banner
সর্বশেষ
পর্যাপ্ত সম্পদ সরবরাহ এবং আধুনিক সক্ষমতা বৃদ্ধির আহ্বান বাংলাদেশের আজ ১৯ মে বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৯ মে (৪ জ্যৈষ্ঠ) মঙ্গলবারের পঞ্চাঙ্গ ও ইতিহাসের এইদিনে সমষ্টিগতভাবে সকলকে নিয়ে উন্নয়ন প্রকল্প গ্রহণ করতে হবে -ভূমি প্রতিমন্ত্রী জাদুঘরকে আরো আধুনিক ও জনসম্পৃক্ত করে তুলতে হবে -সংস্কৃতি মন্ত্রী আধুনিক অপরাধ দমনে এবং সাইবার ক্রাইম প্রতিরোধে সর্ব্বোচ্চ গুরুত্ব দেওয়া প্রয়োজন -স্বরাষ্ট্রমন্ত্রী ভূমি ব্যবস্থাপনাকে জনবান্ধব ও প্রযুক্তিনির্ভর করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে সরকার -ভূমিমন্ত্রী র‍্যাবকে জনবান্ধব ও দায়িত্বশীল বাহিনী হিসেবে পুনর্গঠন করা হবে -স্বরাষ্ট্রমন্ত্রী আজ ১৮ মে সোমবার সকালেই রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৮ মে সোমবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে

বিশ্বের প্রথম ‘ড্রোনপোর্ট’

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১২ জানুয়ারী, ২০১৬

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: যুক্তরাষ্ট্রের নেভাডা অঙ্গরাজ্যের সিটি অফ বোল্ডার বিশ্বের প্রথম বাণিজ্যিক ‘ড্রোন এয়ারপোর্ট’ চালু করতে -এর সঙ্গে কাজ করছে মনুষ্যবিহীন এয়ারক্রাফট চালনার প্রশিক্ষণদাতা প্রতিষ্ঠান অ্যারোড্রোম। ‘এলডোরাডো ড্রোনপোর্ট’ নামের ওই ‘এয়ারপোর্ট’ যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিসট্রেশন (এফএএ) নির্দেশিত ‘আনম্যানড এয়ারক্র্যাফট সিস্টেম (ইউএএস)’ পরীক্ষাগুলোর একটি।

বাণিজ্যিক ড্রোন খাত আর ড্রোন চালকদের প্রশিক্ষণ, রক্ষণাবেক্ষণ আর অন্যান্য বিষয় নিয়ে সমর্থন দিতে এমন পরিকল্পনা করা হচ্ছে বলে জানিয়েছে প্রযুক্তিবিষয়ক সাইট টেকক্রাঞ্চ। যুক্তরাষ্ট্রের ডেট্রয়েট, মিশিগান আর হেন্ডারসনে প্রশিক্ষণ কেন্দ্র আছে প্রতিষ্ঠানটির।

প্রশিক্ষণবিষয়ক সব ধরনের সুবিধাসহ তিন বছরের মধ্যে ওই ড্রোনপোর্ট বানানোর পরিকল্পনা করা হয়েছে। সিটি অফ বোল্ডারে ৫-একর জায়গায় ইতোমধ্যে এর কার্যক্রম শুরু হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

এর আগে ২০১৫ সালের ডিসেম্বরে এক বিবৃতিতে প্রতিষ্ঠানটির প্রেসিডেন্ট জোনাথন ডেনিয়েলস এ পরিকল্পনার বিষয়ে বলেন, “মানববিহীন এয়ারক্রাফট ব্যবস্থা সহজাতভাবেই মানবচালিত এয়ারক্র্যাফট থেকে আলাদা। আর এক্ষেত্রে নিরাপত্তার জন্য সম্পূর্ণ নতুন ধরনের অভিজ্ঞতা প্রয়োজন।”

তিনি আরও বলেন, “এটি নতুন এভিয়েশন ব্যবসায়ের সুযোগ, কর্মক্ষেত্র আর আনম্যানড এয়ার সিস্টেম খাতে বিশ্বসেরা হিসেবে যুক্তরাষ্ট্রের জন্য নতুন মর্যাদা বয়ে আনবে।”

শুধু যুক্তরাষ্ট্রই নয়, সারা বিশ্বের জন্যই এই ড্রোনপোর্ট একটি আদর্শ হবে বলে মন্তব্য করেন তিনি– জানিয়েছে প্রযুক্তিবিষয়ক ব্লগ টেক ইনসাইডার।


এ ক্যটাগরির আরো খবর..