× Banner
সর্বশেষ
সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিট পরিদর্শন করল সেনাবাহিনীর প্রশিক্ষণ দল শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অর্থনৈতিকভাবে দেশ খুব খারাপ অবস্থায়ও সরকার সব কাজ চালিয়ে যাচ্ছে – অর্থমন্ত্রী বেনাপোলে খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল দেশে চালু হচ্ছে ‘ওয়ান সিটিজেন ওয়ান কার্ড’ প্রতিশ্রুতি রাখবে সরকার, আগামী মাসের মধ্যে কৃষক কার্ড দেয়ার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী বেনাপোলের ক্রীড়াঙ্গন উন্নয়নে পৌর প্রশাসনের সহযোগিতার আশ্বাস বেনাপোলে ২০০ অসহায় পরিবারের মাঝে সবুরের ঈদ উপহার বিতরণ চসিক মেয়র ডা. শাহাদাত হোসেনের সঙ্গে সাক্ষাৎ করলেন ভারতীয় ডেপুটি হাইকমিশনার মানুষকে পরনির্ভর নয় স্বনির্ভর করুন – মোমিন মেহেদী

বিশ্বব্যাংকের টাকা খেয়ে পাটকল বন্ধ করেছিল বিএনপি

admin
হালনাগাদ: রবিবার, ৬ মার্চ, ২০১৬

বিশ্বব্যাংকের কাছ থেকে টাকা নিয়ে বিএনপি সরকার দেশের পাটকলগুলো বন্ধ করে দিয়েছিল বললেন প্রধান মন্ত্রী শেখ হাসিনা।

আজ সকালে পাটজাত পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন তিনি। এ সময় পাটকে কৃষিজাত পণ্য হিসেবে ঘোষণা করে আধুনিক যন্ত্রপাতি সংযোজনের মাধ্যমে পাটকলগুলোকে যুগোপযোগী করার কথা বলেন তিনি।

বাংলাদেশের পাটের খ্যাতি বিশ্ব জোড়া। একসময়ে পাটকে বলা হতো দেশের প্রধান অর্থকরী ফসল। বাংলার সোনালী আঁশের গৌরব যখন হারিয়ে যেতে বসেছিল, পাটের ব্যবহার আরো বাড়াতে করা হয় নতুন আইন। পাট জাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন ২০১০ এর সফল বাস্তবায়নে অবদান রাখায় পাট মন্ত্রণালয় সম্মাননা জানানো হল ৪১ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে।

পাটের বহুমুখী ব্যবহারকে উৎসাহিত করতে অনুষ্ঠানের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও পরনে ছিলেন পাটের শাড়ি। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিশ্বব্যাংকের প্রেসকিপশনে বাংলাদেশের পাটশিল্প কে ধ্বংসের দোরগোড়ায় নিয়ে গিয়েছিল বিএনপি-জামায়াত সরকার।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘১৯৯১ সালে পার্লামেন্টে পাটকল বন্ধের কথা তোলা হয়। অন্যদিকে, ঠিক সেই সময়েই ভারত পাটশিল্পকে গুরুত্ব দিয়ে পাটকল চালু করতে থাকে। কিন্তু সোনালী আঁশের দেশ হলেও আমাদের দেশে বন্ধ হতে থাকে পাটকলগুলো। ২০০২ সালের ৩০ জুন এশিয়ার সর্ববৃহৎ পাটকল আদমজী মিল বন্ধ করে দেয় বিএনপি। এতে মিলের হাজার হাজার কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিক বেকার হয়ে পড়ে।’

মৃতপ্রায় পাটশিল্পের পুনরুজ্জীবনে সরকারের নেয়া পদক্ষেপ গুলো তুলে ধরেন শেখ হাসিনা। তিনি বলেন, পাটকলগুলো যেন ভালো ভাবে চলতে পারে তার জন্য শ্রমিকদের আলাদা মজুরী কমিশনও করা হবে। পরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে পাটপণ্য মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন প্রধানমন্ত্রী।


এ ক্যটাগরির আরো খবর..