× Banner
সর্বশেষ
প্রধানমন্ত্রীকে ৯ মানবাধিকার সংগঠনের চিঠি – মানবাধিকার সুরক্ষায় ব্যবস্থা নেওয়ার আহ্বান পুলিশ সংস্কার ও মাদক নিয়ন্ত্রণে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস ইউএনওডিসির সমান সুযোগ না পেলে ইউরোপীয় ও ফ্রান্সের প্রতিষ্ঠানগুলো বাংলাদেশে আসবে না – ফ্রান্সের রাষ্ট্রদূত দেশটি আমাদের সবার তাই এই দেশ গড়তে হলে সবাইকে ধৈর্য ধরে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিট পরিদর্শন করল সেনাবাহিনীর প্রশিক্ষণ দল শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অর্থনৈতিকভাবে দেশ খুব খারাপ অবস্থায়ও সরকার সব কাজ চালিয়ে যাচ্ছে – অর্থমন্ত্রী বেনাপোলে খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল দেশে চালু হচ্ছে ‘ওয়ান সিটিজেন ওয়ান কার্ড’ প্রতিশ্রুতি রাখবে সরকার, আগামী মাসের মধ্যে কৃষক কার্ড দেয়ার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী

দেবাশীষ মুখার্জী, কূটনৈতিক প্রতিবেদক

লাসভেগাসে নেভেদা বিশ্ববিদ্যালয়ে বন্দুক হামলায় নিহত ৪

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর, ২০২৩
বিশ্ববিদ্যালয়ে বন্দুক হামলা

লাসভেগাস পুলিশ বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, যুক্তরাষ্ট্রের লাসভেগাসে নেভেদা বিশ্ববিদ্যালয়ে বন্দুক হামলার ঘটনায় তিনজন নিহত হয়েছেন। গুলিবিদ্ধ আরেকজনের অবস্থা আশঙ্কাজনক। এ ঘটনায় সন্দেহভাজন হামলাকারীও পুলিশের গুলিতে নিহত হয়েছেন। স্থানীয় সময় বুধবার এ ঘটনা ঘটে।

বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বন্দুক হামলার ঘটনায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বিবৃতি দিয়েছেন। তিনি এ হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। স্থানীয় সম্প্রচারমাধ্যম কেভিভিইউকে এক নারী বলেছেন, তিনি বেশ কয়েকবার প্রচণ্ড শব্দ শুনেছেন। পরে তিনি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের একটি ভবনের বেসমেন্টে লুকিয়ে যান। সেখান থেকে পুলিশ তাকে উদ্ধার করেছে। সকালের নাশতা খাওয়ার পরই তিনি বোমা বিস্ফোরণের মতো তিনটি শব্দ শুনতে পান বলে জানান। গোলাগুলির পর পুলিশ বিশ্ববিদ্যালয়ের ভবনগুলোয় তল্লাশি চালিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে লাস ভেগাসের মেট্রোপলিটন পুলিশ বিভাগ বলেছে, ঘটনাস্থল থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। গুরুতর আহত অবস্থায় একজনকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে। লাস ভেগাসের শেরিফ কেভিন ম্যাকমাহিল এক সংবাদ সম্মেলনে বলেন, হামলার সময় ছাত্রদের কেউ খেলছিল, কেউ আবার খাচ্ছিল। বন্দুকধারীর হামলায় তিনজন নিহত হয়েছেন। আর একজন গুরুতর আহত হয়েছেন।

বিশ্ববিদ্যালয় পুলিশের মুখপাত্র অ্যাডাম গার্সিয়া বলেন, হামলার পর দুই পুলিশ কর্মকর্তা দ্রুত ঘটনাস্থলে আসেন। এ সময় পুলিশের গুলিতে সন্দেহভাজন হামলাকারী  নিহত হন।

বিশ্ববিদ্যালয়ের কাছে আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট চলাচল স্থগিত করা হয়েছে। লাস ভেগাসে প্রতিবছর লাখ লাখ পর্যটকের সমাগম ঘটে। নেভাদার বিশ্ববিদ্যালয়টি পর্যটকদের সমাগমস্থলের কাছেই। গান ভায়োলেন্স আর্কাইভের তথ্য অনুসারে, ২০১৭ সালে একটি সংগীত উৎসবে এক বন্দুকধারীর গুলিতে ৬০ জন নিহত হন। এ বছর যুক্তরাষ্ট্রে ৬০০টিরও বেশি গুলির ঘটনা ঘটেছে।


এ ক্যটাগরির আরো খবর..