× Banner
সর্বশেষ
রাজধানী জুড়ে অপরাধ দমনে বসানো হবে ১১ হাজার সিসিটিভি ক্যামেরা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড়  ৩ দশমিক ৭ মিলিয়ন ডলার মূল্যের ক্রিপ্টোকারেন্সি উদ্ধার লিবিয়া থেকে ১৭৪ বাংলাদেশি দেশে ফিরেছেন মধ্যপ্রাচ্যের সংকট মোকা‌বিলায় ওমা‌নের শান্তিপূর্ণ ও কূটনৈতিক প্রচেষ্টার প্রশংসা বাংলা‌দে‌শের ২২০০ টাকার নিচে গ্যাস সিলিন্ডার পাওয়া যায় না – সংসদে রুমিন ফারহানা তেল সংকটে ছেলের জীবিকা বাঁচাতে তেলের লাইনে মা এসএসসি ও সমমানের পরীক্ষার দ্বিতীয় দিনে অনুপস্থিত ২৭ হাজার রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণে একমত বাংলাদেশ-সেনেগাল আসন্ন বর্ষা মৌসুমে জলাবদ্ধতা-ডেঙ্গু মোকাবিলায় ক্র্যাশ প্রোগ্রামে যাচ্ছে ডিএনসিসি বিমানবাহিনী কমান্ডারদের অগ্রগামী নিরাপত্তা মনোভাব গড়ে তোলার আহ্বান

ডাক্তারের কোয়ার্টার থেকে বিশ্ববিদ্যালয়ের ছাত্রী উদ্ধার

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ১২ মে, ২০২০
বিশ্ববিদ্যালয়ের ছাত্রী উদ্ধার

দিনাজপুর থেকে নাজমুল ইসলাম নয়ন ॥ দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের এক চিকিৎসকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা করেছেন এক যুবতী (৩০) দিনাজপুর কোতোয়ালি থানায় নিজে বাদী হয়ে এ মামলা করেন।

অভিযুক্ত চিকিৎসকের নাম ডা. নরদেব রায়। তিনি দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের এ্যানেসথেসিস্ট চিকিৎসক। তিনি পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার প্রেমবাজার এলাকার মনোরঞ্জন রায়ের ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, দিনাজপুরের বিরল উপজেলার কাশিডাঙ্গা এলাকার ওই যুবতী (৩০) দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করা অবস্থায় দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা. নরদেব রায়ের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। দীর্ঘ দুই বছরে প্রেমের সম্পর্কের কারণে ওই চিকিৎসক একাধিকবার বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে হাসপাতালের আবাসিক কোয়ার্টারে নিয়ে শারীরিক সম্পর্ক স্থাপন করেন।

ওই যুবতী এজাহারে উল্লেখ করেছেন, বিয়ের করার কথা বললে আজকাল করতে করতে কালক্ষেপণ করতে থাকেন ডাক্তার নরদেব। সর্বশেষ গত রোববার (১০ মে) ওই যুবতীকে ডা. নরদেব রায় মোবাইল ফোনে কল করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজের আবাসিক এলাকার একটি কোয়ার্টারের ৪র্থ তলায় আসতে বলে।

সরকারি কোয়ার্টারে দুপুর ২টার সময় তিনি ডা. নরদেব রায়ের কাছে যান। সেখানে গিয়ে কিছুটা সময় কাটানোর পর ডা. নরদেব রায়কে বিয়ের কথা বললে তিনি বিভিন্ন কারণ দেখিয়ে বিয়ে করতে অনিহা প্রকাশ করেন। এক পর্যায়ে সন্ধ্যা ৬টার দিকে কোয়ার্টারের রুম থেকে তাকে বের করে দিতে চাইলে তিনি আর বের হননি। পরে ডা. নরদেব রায় তাকে কিলঘুষি মেরে কোয়ার্টার থেকে বের করে দেয়ার চেষ্টা করেন। এ সময় ওই যুবতী ঘর থেকে বের হতে না চাইলে তিনি নিজেই ঘরে তালা লাগিয়ে পালিয়ে যান।

পরে ওই যুবতী কোনো উপায় না পেয়ে তিনি ৯৯৯ কল করে পুলিশের সহযোগিতা চায়। ফোন পেয়ে পুলিশ সেখানে গিয়ে রাতেই তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।

ধর্ষণের বিষয়টি জানার জন্য ডা. নরদেব রায়কে ফোন করা হলে তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়।

দিনাজপুর কোতোয়ালি থানা পুলিশের ইন্সপেক্টর (তদন্ত) বজলুর রশিদ মামলার বিষয়টি নিশ্চিত করেছেন এবং জানান, একজন চিকিৎসকের বিরুদ্ধে ধর্ষণের মামলা হয়েছে। বর্তমানে তিনি পলাতক আছেন। মেয়েটিকে পরীক্ষা-নিরীক্ষার জন্য দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. নির্মল চন্দ্র দাস বলেন, মামলার বিষয়টি জেনেছি। তবে পুলিশ অথবা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যদি আমাদের কাছে লিখিতভাবে কিছু জানতে চায় তাহলে আমরা জানাব।


এ ক্যটাগরির আরো খবর..