× Banner
সর্বশেষ
আজ ১৭ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় ১৭ জুলাই শুক্রবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বাংলাদেশের এলডিসি উত্তরণে সমর্থন পুনর্ব্যক্ত করল ইইউ ও জি-৭৭ জাতিসংঘে অন্তর্ভুক্তিমূলক ও জলবায়ু-সহনশীল নগর উন্নয়নে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সার্ক মহাসচিবের বিদায়ী সাক্ষাৎ ডাসারে জমি বিরোধে বসতঘরে আগুন দেওয়ার চেষ্টা ও হামলার অভিযোগ মেয়েকে উদ্ধারে প্রশাসনের সহযোগিতা চেয়ে মায়ের আবেদন জুলাই শহীদদের স্মরণে মান্দায় আলোচনা সভা, প্রধান অতিথি এমপি ডা. টিপু যথাযোগ্য মর্যাদায় কুয়ালালামপুরে ‘জুলাই শহীদ দিবস’ পালিত নবম ওয়েজ বোর্ড বাস্তবায়নের ওপর জোর তথ্যমন্ত্রীর, সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিতের আহ্বান

এনডিএম রিপোর্ট

বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো দখল করতে মরিয়া সরকার -ববি হাজ্জাজ

Brinda Chowdhury
হালনাগাদ: শনিবার, ১০ সেপ্টেম্বর, ২০২২
বিশ্ববিদ্যালয়গুলো দখল করতে মরিয়া

“নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের পর মানারাত বিশ্ববিদ্যালয়ের ট্রাষ্টি বোর্ড পুনর্গঠন করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলামকে ট্রাষ্টি বোর্ডের চেয়ারম্যান নিযুক্ত করার ঘটনা প্রমাণ করে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো দখল করতে মরিয়া সরকার।” বলেছেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন-এনডিএম এর চেয়ারম্যান ববি হাজ্জাজ।

শনিবার (১০ সেপ্টেমবর) চট্রগ্রাম প্রেসক্লাবের বঙ্গবন্ধু হলে আয়োজিত এনডিএম এর চট্রগ্রাম জেলা এবং মহানগরের প্রথম ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এই মন্তব্য করেন তিনি।

ববি হাজ্জাজ বলেন, “এই চট্রগ্রাম অঞ্চলে একজন উপমন্ত্রী রয়েছেন যার দায়িত্বে শিক্ষা মন্ত্রনালয়। অথচ তিনি বুয়েটের মেধাবী ছাত্রদের বিপক্ষে অবস্থান নিয়েছিলেন, শ্রদ্ধেয় আলেমদের অসম্মান করে নোংরা বক্তব্য রেখেছিলেন। আমরা মনে করি, তাঁর প্রত্যক্ষ বা পরোক্ষ ইন্ধনেই আজ বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর ক্যাম্পাসে হেলমেট বাহিনী ছাত্ররাজনীতির নামে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা করছে। সরকার পছন্দের লোকদের দিয়ে একসময় ব্যাংক, টিভি চ্যানেল দখল করেছে। আর আজ হাত দিয়েছে উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানে। হয় তাঁরা প্রাইভেট বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলো দলীয় ক্যাডারদের নিয়ন্ত্রণে নিবে অথবা ইচ্ছামত ট্রাষ্টিবোর্ড পুনর্গঠন করবে।”

এনডিএম চট্রগ্রাম দক্ষিণ জেলা শাখার আহবায়ক এবং দলের যুগ্ম সাংগঠনিক সম্পাদক এমরান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সম্মেলন উদ্বোধন করেন এনডিএম এর যুগ্ম মহাসচিব মোমিনুল আমিন। প্রধান অতিথির বক্তব্যে ববি হাজাজ আরও বলেন,“রাজনৈতিক ঐক্যমত সৃষ্টি না করেই ১৫০ আসনে ইভিএম ব্যবহারের ঘোষণা এবং জাতীয় দৈনিকগুলোতে ইভিএম ব্যবহারের পক্ষে ইসির প্রচারণা আগামী নির্বাচনের আগে রাজনৈতিক পরিবেশকে আরেক দফা অস্থিতিশীল করে তুলবে। একাধিক দিনে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত করার ব্যাপারে ইসির সংলাপে আমরা যে প্রস্তাব করেছিলাম সেই ব্যাপারে আমরা জনমত গঠন করতে চাই। চট্রগ্রামের প্রতিটি আসনে আগামী নির্বাচনে দলীয় “সিংহ” মার্কায় প্রার্থী মনোনয়ন দিবে এনডিএম। নিরপেক্ষ নির্বাচন হলে চট্রগ্রামের মাটি থেকে আমরা খালি হাতে ফিরব না ইনশাআল্লাহ।”

এনডিএম চট্রগ্রাম জেলা এবং মহানগরের ত্রি-বার্ষিক সম্মেলনে আরও বক্তব্য রাখেন দলের বিভাগীয় সম্পাদক মোঃ শাহাদাত হোসেন প্রমুখ। সম্মেলন শেষে এনডিএম চট্রগ্রাম জেলা এবং মহানগরের নতুন কমিটি ঘোষণা করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..