বিশ্বজিৎ গাইলেন, জয়ের স্বপ্নপূরণ

দুই প্রজন্মের দুই সংগীতশিল্পী কুমার বিশ্বজিৎ ও জয় শাহরিয়ার। জয়ের বেড়ে ওঠা বিশ্বজিতের গান শুনে। এরই মধ্যে সংগীতে স্বকীয়তা অর্জন করেছেন ‘সত্যি বলছি’খ্যাত এই গায়ক। এবার প্রিয় শিল্পী কুমার বিশ্বজিতের জন্য প্রথমবার সুর করেছেন জয় শাহরিয়ার। জয় তাই উচ্ছ্বসিত।

জয়  বলেন, ‘বোঝার বয়স থেকে দাদা (কুমার বিশ্বজিৎ) আমার প্রিয় শিল্পী। তিনি আমার লেখা ও সুরে গান গেয়েছেন, এটা আমার জন্য বড় ঘটনা ও অভিজ্ঞতা। এটা আমার জন্য একটা স্বপ্নপূরণ।’

নিজের উত্তরার স্টুডিওতে ১ ফেব্রুয়ারি ‘কতোটা তোমার আমি’ শিরোনামের গানটিতে কণ্ঠ দিয়েছেন কুমার বিশ্বজিৎ। লেখা ও সুরের পাশাপাশি এতে সংগীতায়োজনও করেছেন জয়। আসছে ভালোবাসা দিবস উপলক্ষে এটি প্রকাশ করা হবে সিঙ্গেল ট্র্যাক হিসেবে। প্রকাশ করছে জয় শাহরিয়ারের নিজের প্রযোজনা প্রতিষ্ঠান আজব রেকর্ডস।

এদিকে কুমার বিশ্বজিৎ ভালোবাসা দিবসেই প্রকাশ করছেন তার প্রথম ডুয়েট অ্যালবাম ‘প্রেমান্তে’। এতে তার সহশিল্পী সামিনা চৌধুরী, ন্যানসি ও শুভমিতা। গেয়েছেন ভালেবাসা দিবসের একাধিক মিশ্র অ্যালবামেও। অন্যদিকে একই উপলক্ষে জয় শাহরিয়ার বাজারে ছাড়ছেন বিভিন্ন শিল্পীদের নিয়ে তার মিশ্র অ্যালবাম।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।