× Banner
সর্বশেষ
স্বামীকে ছেড়ে প্রেমিকের সঙ্গে নতুন জীবনের স্বপ্ন, ট্রেনের নিচে তরুণী জনগণের সেবায় আন্তরিকভাবে কাজ করতে ইউএনওদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান ৫০০ টাকার বিনিময়ে চুল বিক্রি, দুই সন্তানকে নিয়ে রেললাইনে রেহানা ক্ষুদ্র-মাঝারি শিল্পের অবদান ৬০ শতাংশে নিতে হবে – শিল্পমন্ত্রী মৎস্য ও প্রাণিসম্পদ খাতে কর্মসংস্থান বাড়াতে কাজ করছে সরকার – প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু যশোর সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্যসহ আটক-১ বাঁশখালীকে বন্যা মুক্ত করার পদক্ষেপ নেয়া হবে – ত্রাণমন্ত্রী হাওরে বাড়বে মাছের অভয়াশ্রম, ইজারা প্রথা বাতিলের উদ্যোগ – মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী তরুণদের নেতৃত্বেই টেকসই হবে প্রযুক্তিনির্ভর উন্নয়ন – তথ্যপ্রযুক্তি মন্ত্রী বেনাপোল ইমিগ্রেশন পরিদর্শনে এসবি প্রধান, যাত্রী হয়রানি বন্ধের নির্দেশ

কলেজ পর্যায়ে মিহির বরণ সেরা প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত

admin
হালনাগাদ: শুক্রবার, ২০ মে, ২০১৬

পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ পাইকগাছা কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মিহির বরণ মন্ডল সেরা প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হয়েছেন। জাতীয় শিক্ষা সপ্তাহ- ২০১৬ উপলক্ষে উপজেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে কলেজ পর্যায়ে সেরা প্রতিষ্ঠান প্রধান (অধ্যক্ষ) হিসেবে মিহির বরণ মন্ডল নির্বাচিত হন।

উল্লেখ্য, মিহির বরণ মন্ডল উপজেলার লস্কর ইউনিয়নের খড়িয়া গ্রামের পুলিন বিহারী মন্ডল ও বীনা রাণী মন্ডলের ছেলে। তিনি ১৯৮২ সালে এসএসসি, ১৯৮৪ সালে এইচএসসি, ১৯৮৭ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে অনার্স এবং ১৯৮৮ সালে একই বিভাগ থেকে এমএসএস পাশ করেন। ১৯৯৪ সালে তিনি দাকোপের চালনা এমএম কলেজের অর্থনীতি প্রভাষক হিসেবে যোগদান করেন। ২০১২ সালের ১৭ জুলাই তিনি উপাধ্যক্ষ হিসেবে পাইকগাছা কলেজে যোগদান করেন। যোগদানের তিন দিন পর ২০ জুলাই থেকে অদ্যাবধি তিনি সুনামের সাথে অত্র কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।

একই অনুষ্ঠানে মাধ্যমিক পর্যায়ে কপিলমুনি সহচারী বিদ্যামন্দিরকে এবং মাদরাসা পর্যায়ে কপিলমুনি জাফর আউলিয়া মাদরাসাকে সেরা প্রতিষ্ঠান নির্বাচিত করা হয়। এদিকে সেরা প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হওয়ায় মিহির বরণ মন্ডলকে অভিনন্দন জানিয়েছেন কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি ও সংসদ সদস্য এ্যাডঃ শেখ মোঃ নুরুল হক।


এ ক্যটাগরির আরো খবর..