× Banner
সর্বশেষ
খাতা মূল্যায়ন অনিয়মে কঠোর ব্যবস্থা, নকলমুক্ত এসএসসি পরীক্ষা নিশ্চিতের নির্দেশনা দিলেন শিক্ষামন্ত্রী সমতল ও পাহাড়ে কোনো বৈষম্য থাকবে না -পার্বত্য মন্ত্রী সালথায় শিক্ষকের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন টেকনাফ স্থলবন্দরের কার্যক্রম পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে -নৌপরিবহন প্রতিমন্ত্রী নাসা মেইনল্যান্ড গার্মেন্টস খুলছে ৮ এপ্রিল -শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী দর্জি কাজের মাধ্যমে প্রতিষ্ঠিত হওয়ার স্বপ্ন বুনছেন বিধবা সায়রা খাতুন  নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সরকারের জিরো টলারেন্স -সমাজকল্যাণ মন্ত্রী শার্শা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহারিয়ার মাহমুদকে অপসারণের দাবিতে মানববন্ধন ফরিদপুরে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে স্বর্ণ ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু ফরিদপুরে খালাকে হত্যার প্রতিবাদে মানববন্ধন, ঘাতকের ফাঁসির দাবিতে উত্তাল এলাকাবাসী

ডেস্ক

বিশ্বকাপ চলাকালে নতুন টুর্নামেন্টের ঘোষণা:  বিসিবির

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫
https://thenewse.com/বিশ্বকাপ-চলাকালে-নতুন-টু/

এমন ক্রিকেটারদের জন্য বিভিন্ন দেশে টুর্নামেন্ট আয়োজন হতে দেখা যায়। এইচপি কিংবা ‘এ’ দলের বাইরে অনূর্ধ্ব-২৩ রাজ্য ট্রফি, অনূর্ধ্ব-১৯ ওয়ানডে চ্যালেঞ্জার ট্রফি আয়োজন করে ভারত। অস্ট্রেলিয়ায় হয়ে থাকে অস্ট্রেলিয়ান ক্যাপিটাল টেরিটোরি অনূর্ধ্ব-২৩ টুর্নামেন্ট। আর বাংলাদেশের তরুণ ক্রিকেটারদের জন্য হচ্ছে রাইজিং স্টার্স অনূর্ধ্ব-২৩ টুর্নামেন্ট।

বিসিবির মিডিয়া কমিটির এই কর্তা গতকাল (বুধবার) বোর্ড সভা শেষে বলেন, ‘নতুন সিদ্ধান্ত হচ্ছে রাইজিং স্টার অনূর্ধ্ব-২৩ ক্রিকেট টুর্নামেন্ট হবে। বিসিএলের মতো করে হবে, তবে অনূর্ধ্ব-২৩। অনূর্ধ্ব-১৯ এর পরে বয়সভিত্তিক নির্দিষ্ট কোন টুর্নামেন্ট ছিল না। কিন্তু ফেব্রুয়ারিতে এটা হবে ইনশাআল্লাহ। প্রাথমিক পরিকল্পনা হচ্ছে চট্টগ্রামের দুটো স্টেডিয়ামে ম্যাচগুলো হবে। ডাবল (রাউন্ড রবিন) লিগ সিস্টেমে। ঢাকায় হবে ফাইনাল।’

আগামী ফেব্রুয়ারিতে ডাবল রাউন্ড রবিন পদ্ধতিতে চট্টগ্রামের দুইটি ভেন্যুতে মাঠে গড়াবে রাইজিং স্টার্স অনূর্ধ্ব-২৩ লিগ। ৬০ ক্রিকেটারের পুল তৈরি করতেই অনূর্ধ্ব-১৯ থেকে অনূর্ধ্ব-২৩ ক্রিকেটারদের এমন সুযোগ করে দিচ্ছে বিসিবি। গ্রুপ পর্বের ম্যাচগুলো হবে চট্টগ্রামে, ঢাকায় হবে ফাইনাল। আপাতত কোন ফরম্যাটে খেলা হবে সেটা এখনো নিশ্চিত নয়। তবে তিন ফরম্যাটের জন্যই রাইজিং স্টার্স অনূর্ধ্ব-২৩ টুর্নামেন্ট করতে পারে বিসিবি।

রাইজিং স্টার্স অনূর্ধ্ব-২৩ সম্ভাব্য সূচিতেই একই সময়ে ভারত ও শ্রীলঙ্কার মাটিতে চলবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। যা ৭ ফেব্রুয়ারি  শুরু হয়ে চলবে ৮ মার্চ পর্যন্ত। বিশ্বকাপের ‘সি’ গ্রুপে বাংলাদেশের সঙ্গী সাবেক দুই বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ এবং নেপাল ও ইতালি।


এ ক্যটাগরির আরো খবর..