× Banner
সর্বশেষ
বাস্তবতার নিরিখে যুগোপযোগী সুপারিশ প্রণয়নের নির্দেশ তথ্যমন্ত্রীর বাংলাদেশের তরুণ–তরুণীদের কর্মসংস্থানের সুযোগ বাড়াতে তিনটি পথ দেশের ৯ অঞ্চলে ঝড়ো হাওয়ার সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত প্যারাগুয়ের বিপক্ষে জয়ে এমবাপ্পের জোড়া ইতিহাস, মেসিকে ছুঁয়ে গোল্ডেন বুট দৌড়ে উত্তাপ আজ ৫ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৫ জুলাই (২০ আষাঢ় ) রবিবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে ঔনাহির জোড়া গোলে কানাডাকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে মরক্কো, প্রতিপক্ষ ফ্রান্স আফগান পররাষ্ট্রমন্ত্রীর স‌ঙ্গে স্পিকা‌রের বৈঠক দুর্নীতি করলে বদলি নয়, চাকরিচ্যুত করা হবে – স্বাস্থ্যমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের সহযোগিতা আরও জোরদার করবে বাংলাদেশ

বিশ্বকাপে পেনাল্টির রেকর্ড গড়লো রাশিয়া

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২৬ জুন, ২০১৮

রাশিয়া বিশ্বকাপ শুরু হয়েছে আজ ১৩ দিন হলো।  গ্রুপ পর্বে ম্যাচ হয়েছে ৩৬টি। এখনও বাকি ১২ ম্যাচ। এরই মধ্যে বিশ্বকাপ ফুটবলের ইতিহাসে পেনাল্টির রেকর্ড গড়েছে এবারের বিশ্বকাপ। অথচ রাশিয়া বিশ্বকাপের এখনও গ্রুপ পর্বের ম্যাচই শেষ হয়নি।  ১৯৯০, ১৯৯৮ ও ২০০২ সালের বিশ্বকাপে ১৮টি পেনাল্টি ছিল আগের রেকর্ড। ২০১৪ সালে ব্রাজিল বিশ্বকাপে পেনাল্টি হয়েছিল মোট ১৩টি।

ক্রিশ্চিয়ানো রোনালদোর পেনাল্টি দিয়েই যাত্রা করে রাশিয়া বিশ্বকাপ। আর গতকাল সোমবার রাতে সারানস্কেতে পর্তুগাল-ইরান ম্যাচে করিম আনসারিফারদের পেনাল্টি এই আসরে ২০তম।

অবশ্য বিশ্বকাপে এবারই প্রথম ব্যবহার করা হচ্ছে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রযুক্তি। পেনাল্টি বেশি হওয়ার এটা অন্যতম কারণ। ২০ পেনাল্টির ৮টিই দেয়া হয়েছে ভিএআর প্রযুক্তির সহায়তায়।

এই ২০ পেনাল্টির মধ্যে গোল হয়েছে ১৫টি। বাকি ৫টি পেনাল্টি থেকে গোল করতে পারেননি খেলোয়াড়রা। সেই পাঁচ খেলোয়াড় হলেন- আর্জেন্টিনার লিওনেল মেসি, পেরুর ক্রিশ্চিয়ান কুয়েভা, আইসল্যান্ডের গিলফি সিগুর্ডসন, সৌদি আরবের ফাহাদ আল-মুয়াল্লাদ ও পর্তুগালের ক্রিশ্চিয়ানো রোনালদো।

রাশিয়া বিশ্বকাপের ২০ পেনাল্টি

খেলোয়াড় দল প্রতিপক্ষ যেভাবে এসেছে গোল/মিস
ক্রিশ্চিয়ানো রোনালদো পর্তুগাল স্পেন   গোল
আঁতোয়ান গ্রিজম্যান ফ্রান্স অস্ট্রেলিয়া ভিএআর রিভিউ গোল
মাইকেল জেডিনাক অস্ট্রেলিয়া ফ্রান্স   গোল
লিওনেল মেসি আর্জেন্টিনা আইসল্যান্ড   মিস
ক্রিশ্চিয়ান কুয়েভা পেরু ডেনমার্ক ভিএআর রিভিউ মিস
লুকা মডরিচ ক্রোয়েশিয়া নাইজেরিয়া   গোল
আন্দেস গ্রানকভিস্ট সুইডেন দক্ষিণ কোরিয়া ভিএআর রিভিউ গোল
ফেরজানি সাসি তিউনিসিয়া ইংল্যান্ড   গোল
শিনজি কাগওয়া জাপান কলম্বিয়া   গোল
মোহামেদ সালাহ মিশর রাশিয়া   গোল
মাইকেল জেডিনাক অস্ট্রেলিয়া ডেনমার্ক ভিএআর রিভিউ গোল
গিলফি সিগুর্ডসন আইসল্যান্ড নাইজেরিয়া ভিএআর রিভিউ মিস
ইডেন হ্যাজার্ড বেলজিয়াম তিউনিসিয়া ভিএআর রিভিউ গোল
কার্লোস ভেলা মেক্সিকো দক্ষিণ কোরিয়া   গোল
হ্যারি কেন ইংল্যান্ড পানামা   গোল
হ্যারি কেন ইংল্যান্ড পানামা   গোল
ফাহাদ আল-মুয়াল্লাদ সৌদি আরব মিশর   মিস
সালমান আল-ফারাজ সৌদি আরব মিশর   গোল
ক্রিশ্চিয়ানো রোনালদো পর্তুগাল ইরান ভিএআর রিভিউ মিস
করিম আনসারিফারদ ইরান পর্তুগাল ভিএআর রিভিউ গোল


এ ক্যটাগরির আরো খবর..